শিরোনাম
◈ ঢাকায় হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে কঠোর হচ্ছে ডিএমপি, অভিযান ১ ডিসেম্বর ◈ জাপানের আকাশসীমায় রাশিয়ার দুটি সামরিক বিমানের অনুপ্রবেশ, যুদ্ধবিমান পাঠাল টোকিও ◈ টুঙ্গিপাড়া থানাসহ এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ ◈ সামাজিক মাধ্যমে অডিও ছড়ানোর পর ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন ◈ ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন মোটরসাইকেলে আগুন ◈ রাজধানীতে মিরপুর, মহাখালী ও বাড্ডায় তিন ঘণ্টার ব্যবধানে তিন বাসে আগুন, আটক ১ ◈ ‘আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে যাবে’: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আইনজীবীকে পিটিয়ে আহত, সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা আদালত চত্বরে ◈ চেহারায় পরিবর্তন, গোপনে খাবার সরবরাহ: গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে বারিধারার ফ্ল্যাটে যেভাবে লুকিয়ে ছিলেন সাঈদ খোকন ◈ শ্রমিক অসন্তোষে ধৈর্য ধরে পরিস্থিতি সামলাচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬, ০১:৪৭ রাত
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৬, ০১:৪৭ রাত

প্রতিবেদক : আর রিয়াজ

জাপানের আকাশসীমায় রাশিয়ার দুটি সামরিক বিমানের অনুপ্রবেশ, যুদ্ধবিমান পাঠাল টোকিও

বিবিসি: জাপানের আকাশসীমায় রাশিয়ার দুটি সামরিক বিমান অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ করেছে টোকিও। এ ঘটনায় মঙ্গলবার যুদ্ধবিমান পাঠিয়ে সেগুলোকে প্রতিহত করার পাশাপাশি মস্কোর কাছে ‘কড়া প্রতিবাদ’ জানিয়েছে জাপান। 

একই দিনে রুশ সামরিক বিমানের উপস্থিতি শনাক্ত করে যুদ্ধবিমান মোতায়েনের কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়া। তাইওয়ানও বলেছে, তাদের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে রুশ বিমান প্রবেশের পর যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।

জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা জানান, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওকিনোশিমা দ্বীপের কাছে রুশ বিমানগুলোর উড্ডয়নপথ জাপানের সার্বভৌমত্বের ‘গুরুতর লঙ্ঘন’ এবং তা ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’।

২০২৪ সালে হোক্কাইডোর রেবুন দ্বীপের কাছে রাশিয়ার একটি সামরিক টহল বিমান জাপানের আকাশসীমায় প্রবেশ করেছিল। সেটিই ছিল এ ধরনের সর্বশেষ ঘটনা।

Advertisement

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, জাপান সাগরের ওপর দেশটির আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে কয়েকটি রুশ সামরিক বিমান প্রবেশের পর যুদ্ধবিমান পাঠানো হয়। তবে বিমানগুলো দক্ষিণ কোরিয়ার প্রকৃত আকাশসীমা লঙ্ঘন না করেই চলে যায়।

অন্যদিকে, তাইওয়ান জানিয়েছে, মঙ্গলবার দুটি রুশ সামরিক বিমান তাদের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ করেছিল।

তিন দেশ একই বিমানকে মোকাবিলা করেছে, নাকি আলাদা বিমান শনাক্ত করেছে, তা স্পষ্ট নয়। এসব শনাক্তকরণ অঞ্চল কোনও দেশের সার্বভৌম আকাশসীমার বাইরে অবস্থিত নিরাপত্তাবিষয়ক এলাকা। সেখানে বিদেশি সামরিক বিমান প্রবেশের আগে সংশ্লিষ্ট দেশকে অবহিত করার প্রচলন থাকলেও তা আইনগতভাবে বাধ্যতামূলক নয়।

চীন এ সপ্তাহে এপেক সম্মেলনের আয়োজন করছে। এতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অংশ নেওয়ার কথা। সম্মেলনের আগে রাশিয়ার এ তৎপরতাকে দেশটির সামরিক সক্ষমতার প্রদর্শন হিসেবেও দেখা হচ্ছে।

এদিকে প্রশান্ত মহাসাগরের কয়েকটি দ্বীপের মালিকানা নিয়ে জাপান ও রাশিয়ার দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের উত্তেজনা আরও বেড়েছে। 

  • সর্বশেষ