শিরোনাম
◈ ইউরোপ যাওয়ার স্বপ্নে শ্রীলঙ্কায় গিয়ে বিপাকে বাংলাদেশি কর্মীরা ◈ ফারাক্কার ভয়াবহ প্রভাব: পদ্মায় পানিপ্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদ-নদী ◈ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কবে ও কোথায় আঘাত হানবে? ◈ আইপিএল থে‌কে ম‌হেন্দ্র সিং ধো‌নির বিদায় ◈ শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে শিক্ষার্থীদের: প্রধানমন্ত্রী ◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান; পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ, রূপপুর থেকে জাতীয় গ্রিডে গেল ৩৫০ মেগাওয়াট ◈ ইনফান্তিনোর বিরুদ্ধে ফিফা সভাপতি নির্বাচনে লড়বেন ফরাসি ফুটবল প্রধান ◈ পদত্যাগ করলেন বিএনপির এমপি ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা ◈ বিদেশি কর্মীদের নিয়োগে নতুন শর্ত, স্পনসর করা গ্রিন কার্ডের নিয়ম কঠোর করছে যুক্তরাষ্ট্র ◈ অবশেষে জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ, উদ্বোধনে পুতিনের যোগ দেয়া নিয়ে যা জানা গেল

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬, ০৮:৪০ রাত
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৬, ০৮:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ায় বিদেশি তরুণদের জন্য বাড়ছে ওয়ার্কিং হলিডে ভিসার সুযোগ

অস্ট্রেলিয়ায় ওয়ার্কিং হলিডে ভিসায় আরও বেশি বিদেশি তরুণের থাকার সুযোগ তৈরি হচ্ছে। তবে দ্বিতীয় বছর বা পরবর্তী মেয়াদে ভিসা পেতে তাদের গ্রামীণ এলাকায় আগের চেয়ে বেশি সময় কাজ করতে হবে। অভিবাসন নিয়ন্ত্রণে সরকারের পরিকল্পনায় কিছুটা ছাড় দিয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) এ ঘোষণা দেওয়া হয়েছে। খবর এএফপির।

উগ্র ডানপন্থি রাজনৈতিক দল ওয়ান নেশনের জনপ্রিয়তা বৃদ্ধি এবং আবাসন সংকটের চাপে গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের নেতৃত্বাধীন লেবার সরকার অভিবাসীর সংখ্যা কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল।

কিন্তু কাজের ছুটিতে অস্ট্রেলিয়ায় আসা তরুণদের জন্য কয়েক হাজার ভিসা কমানোর পরিকল্পনায় দেশটির গ্রামীণ অঞ্চলের নিয়োগদাতাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। কারণ, ফল সংগ্রহ, রেস্তোরাঁ এবং পর্যটন খাতের বিভিন্ন কাজে তারা বিদেশি তরুণদের ওপর নির্ভরশীল।

স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক মঙ্গলবার জানান, অস্ট্রেলিয়ায় তৃতীয় বছরের জন্য থাকতে আগ্রহী ওয়ার্কিং হলিডে ভিসাধারীদের ক্ষেত্রে আগামী বছর ভিসার সংখ্যা ৫ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার করা হবে। এর ফলে ২০২৫ সালে দেওয়া ৩১ হাজার তৃতীয় বছরের ভিসার তুলনায় এবার ভিসা কমানোর পরিমাণ অনেকটা কমবে। 

Advertisement

অন্যদিকে, দ্বিতীয় বছরের ভিসা পেতে গ্রামীণ এলাকায় কাজ করার বাধ্যতামূলক সময় তিন মাস থেকে বাড়িয়ে চার মাস করা হচ্ছে। এ ক্ষেত্রে ভিসার সংখ্যা সর্বোচ্চ ৪৫ হাজারে সীমিত রাখা হবে, যা গত বছরের তুলনায় ২০ শতাংশ কম।

সাংবাদিকদের বার্ক বলেন, এর ফলে গ্রামীণ এলাকাগুলোতে আরও বেশি কর্মী পাওয়া যাবে, তবে বিদেশি অভিবাসীর মোট সংখ্যা কমানোর উদ্যোগও অব্যাহত থাকবে। প্রথমবারের মতো ব্রিটিশ ব্যাকপ্যাকারদের জন্যও গ্রামীণ এলাকায় কাজ করার শর্ত চালু করার বিষয়ে যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা চলছে। 

অস্ট্রেলিয়ায় কাজের ছুটিতে আসা বিদেশি তরুণদের মধ্যে ব্রিটিশ নাগরিকের সংখ্যাই সবচেয়ে বেশি। দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির কারণে বর্তমানে তারা কর্মসূচির দ্বিতীয় বছরে কাজ করার জন্য শহরের বাইরে যাওয়ার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পান।

বার্ক বলেন, এটি অস্ট্রেলিয়ার জন্য ভালো ফল বয়ে আনছে না। ব্রিটিশ ওয়ার্কিং হলিডে ভিসার আবেদনকারীর সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে সরকার এসব ভিসার আবেদন প্রক্রিয়া ধীর করেছে।

  • সর্বশেষ