শিরোনাম
◈ ইউরোপ যাওয়ার স্বপ্নে শ্রীলঙ্কায় গিয়ে বিপাকে বাংলাদেশি কর্মীরা ◈ ফারাক্কার ভয়াবহ প্রভাব: পদ্মায় পানিপ্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদ-নদী ◈ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কবে ও কোথায় আঘাত হানবে? ◈ আইপিএল থে‌কে ম‌হেন্দ্র সিং ধো‌নির বিদায় ◈ শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে শিক্ষার্থীদের: প্রধানমন্ত্রী ◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান; পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ, রূপপুর থেকে জাতীয় গ্রিডে গেল ৩৫০ মেগাওয়াট ◈ ইনফান্তিনোর বিরুদ্ধে ফিফা সভাপতি নির্বাচনে লড়বেন ফরাসি ফুটবল প্রধান ◈ পদত্যাগ করলেন বিএনপির এমপি ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা ◈ বিদেশি কর্মীদের নিয়োগে নতুন শর্ত, স্পনসর করা গ্রিন কার্ডের নিয়ম কঠোর করছে যুক্তরাষ্ট্র ◈ অবশেষে জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ, উদ্বোধনে পুতিনের যোগ দেয়া নিয়ে যা জানা গেল

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬, ০৮:৩০ রাত
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৬, ০৮:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কানাডায় ২৫ পেশায় কাজ ও স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

আবাসন নির্মাণ, অবকাঠামো উন্নয়ন ও শ্রমবাজারে কর্মীর চাহিদা পূরণে বিদেশি দক্ষ কর্মীদের প্রতি আগ্রহ বাড়াচ্ছে কানাডা। বিশেষ করে কাঠমিস্ত্রি, প্লাম্বার ও মেশিনিস্টের মতো কারিগরি পেশায় অভিজ্ঞ কর্মীদের গুরুত্ব দিচ্ছে দেশটি। এ সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশিরাও নির্দিষ্ট অভিবাসন কর্মসূচির আওতায় কানাডায় স্থায়ীভাবে বসবাস ও কাজের জন্য আবেদন করতে পারবেন।

কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) জানিয়েছে, দেশটির আবাসন নির্মাণ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে দক্ষ কর্মীর প্রয়োজন রয়েছে। এ কারণে বিভিন্ন কারিগরি পেশায় প্রশিক্ষণ, স্বীকৃত যোগ্যতা এবং বাস্তব কাজের অভিজ্ঞতা থাকা বিদেশিদের জন্য অভিবাসনের সুযোগ রয়েছে।

তবে এই সুযোগ শুধু কাঠমিস্ত্রি, প্লাম্বার ও মেশিনিস্টদের মধ্যে সীমাবদ্ধ নয়। ২০২৬ সালের এক্সপ্রেস এন্ট্রি ব্যবস্থার কারিগরি পেশাভিত্তিক তালিকায় মোট ২৫টি পেশা অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, গ্যাস ফিটার, ইটের কাজের কারিগর, ক্যাবিনেট নির্মাতা, ভারী যন্ত্রপাতির মেকানিক, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের কারিগর, ছাদ নির্মাণকর্মী ও মাংস প্রক্রিয়াজাতকরণকর্মীরাও রয়েছেন।

এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে আবেদনের সুযোগ

Advertisement

কানাডায় স্থায়ী বসবাসের অন্যতম একটি পথ হলো এক্সপ্রেস এন্ট্রি ব্যবস্থার কারিগরি পেশাভিত্তিক ক্যাটাগরি। এ ক্ষেত্রে গত তিন বছরের মধ্যে তালিকাভুক্ত কোনো একটি পেশায় অন্তত এক বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সমপরিমাণ খণ্ডকালীন কাজের অভিজ্ঞতাও গ্রহণযোগ্য।

এ অভিজ্ঞতা কানাডা কিংবা অন্য কোনো দেশে অর্জিত হতে পারে। তবে শুধু কাজের অভিজ্ঞতা থাকলেই স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া যাবে না। আবেদনকারীকে ফেডারেল স্কিলড ওয়ার্কার, ফেডারেল স্কিলড ট্রেডস অথবা কানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাসের অন্তত একটি কর্মসূচির প্রাথমিক যোগ্যতা পূরণ করতে হবে।

এরপর আবেদনকারীদের কমপ্রিহেনসিভ র‍্যাঙ্কিং সিস্টেম (সিআরএস) স্কোরের ভিত্তিতে মূল্যায়ন করা হয়। যোগ্যতা ও নির্বাচনী প্রক্রিয়া অনুযায়ী নির্ধারিত প্রার্থীদের স্থায়ী বসবাসের আবেদন করার আমন্ত্রণ জানানো হয়।

ফেডারেল স্কিলড ট্রেডস প্রোগ্রাম

কারিগরি পেশায় অভিজ্ঞ বিদেশি কর্মীদের জন্য আরেকটি সুযোগ রয়েছে ফেডারেল স্কিলড ট্রেডস প্রোগ্রামে (এফএসটিপি)।

এ কর্মসূচিতে আবেদনের জন্য গত পাঁচ বছরের মধ্যে সংশ্লিষ্ট কারিগরি পেশায় অন্তত দুই বছরের পূর্ণকালীন বা সমপরিমাণ খণ্ডকালীন কাজের অভিজ্ঞতা প্রয়োজন।

পাশাপাশি কানাডার কোনো নিয়োগকর্তার কাছ থেকে কমপক্ষে এক বছরের পূর্ণকালীন চাকরির প্রস্তাব থাকতে হবে। বিকল্প হিসেবে কানাডার প্রাদেশিক, আঞ্চলিক বা কেন্দ্রীয় কর্তৃপক্ষের দেওয়া সংশ্লিষ্ট পেশার যোগ্যতার সনদও গ্রহণযোগ্য হতে পারে।

এ ছাড়া ইংরেজি অথবা ফরাসি ভাষার অনুমোদিত পরীক্ষায় নির্ধারিত মান অর্জনসহ অন্যান্য অভিবাসনসংক্রান্ত শর্ত পূরণ করতে হবে।

বাংলাদেশিরা যেভাবে আবেদন করবেন

কানাডায় কাজ ও স্থায়ীভাবে বসবাসে আগ্রহী বাংলাদেশি কর্মীদের প্রথমে নিজেদের পেশার ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশন (এনওসি) কোড যাচাই করতে হবে। এরপর সংশ্লিষ্ট অভিবাসন কর্মসূচির যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, ভাষাগত দক্ষতা এবং শিক্ষাগত সনদের শর্ত সম্পর্কে জানতে হবে।

বিদেশে অর্জিত শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট (ইসিএ) করাতে হতে পারে।

সব শর্ত পূরণ হলে কানাডার অভিবাসন বিভাগের সরকারি ওয়েবসাইটে অনলাইনে এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল তৈরি করতে হবে। প্রোফাইল জমা দেওয়ার পর নির্বাচিত হলে স্থায়ী বসবাসের জন্য আবেদন করার আমন্ত্রণ পাওয়া যাবে। আমন্ত্রণ পাওয়ার পর সাধারণত ৬০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ পূর্ণাঙ্গ আবেদন জমা দিতে হয়।

চাকরি ও স্থায়ী বসবাস নিশ্চিত নয়

কানাডায় কারিগরি পেশায় অভিজ্ঞতা থাকলেই সরাসরি চাকরি কিংবা স্থায়ী বসবাস নিশ্চিত হয় না। দেশটির বিভিন্ন প্রদেশে কিছু পেশার ক্ষেত্রে আলাদা লাইসেন্স, দক্ষতা যাচাই এবং পেশাগত সনদের প্রয়োজন হতে পারে।

এ ছাড়া প্রাদেশিক মনোনয়ন কর্মসূচি (পিএনপি) এবং আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের (এআইপি) মতো বিকল্প অভিবাসন ব্যবস্থাও রয়েছে।

তাই আবেদন করার আগে কানাডা সরকারের সরকারি অভিবাসন ওয়েবসাইটে নিজের পেশা ও যোগ্যতা অনুযায়ী সর্বশেষ নিয়মকানুন যাচাই করে নিতে হবে।

সূত্র : ইত্তেফাক 

  • সর্বশেষ