শিরোনাম
◈ ফ্লাইট ও মাইক্রোসফটের পর এবার যুক্তরাষ্ট্রের জেপি মরগানসহ একাধিক ব্যাংকে প্রযুক্তিগত বিপর্যয়, ভোগান্তিতে গ্রাহকরা ◈ যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা হামলার ছক ইরানের, টার্গেটে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা: সিএনএন ◈ সরকা‌রের ভেতর অস্ব‌স্তি, স‌চিব ও ইউএনও পদমর্যাদার ৩ শতাধিক কর্মকর্তা নজরদা‌রি‌তে ◈ আফগানিস্তানে রেডিওতে ক্রিকেটের খবর, ধারাভাষ্য ও ম্যাচের ফল প্রচার নিষিদ্ধ করলো তালিবান  ◈ বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন ◈ ন্যূনতম মজুরির দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ◈ বারিধারা থেকে গ্রেপ্তারের পর ডিবি হেফাজতে সাবেক মেয়র সাঈদ খোকন ◈ ঢাকা-ময়মনসিংহ ও ভোগড়া বাইপাস মহাসড়কে পোশাকশ্রমিকদের অবরোধ, পুলিশ-বিজিবির টিয়ার শেল নিক্ষেপ ◈ স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতির প্রস্তাব অর্থমন্ত্রীর ◈ লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত চার (ভিডিও)

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬, ১২:১৩ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৬, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্লাইট ও মাইক্রোসফটের পর এবার যুক্তরাষ্ট্রের জেপি মরগানসহ একাধিক ব্যাংকে প্রযুক্তিগত বিপর্যয়, ভোগান্তিতে গ্রাহকরা

বার্তা সংস্থা এপি: যুক্তরাষ্ট্রের জেপি মরগান চেজ, ব্যাংক অব আমেরিকা এবং ইউএস ব্যাংকসহ বেশ কয়েকটি বড় আর্থিক প্রতিষ্ঠানে সোমবার সেবা বিঘ্নিত হওয়ার অভিযোগ করেছেন গ্রাহকরা। সেবা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডটকমের তথ্যমতে, অ্যাকাউন্টে প্রবেশ সংক্রান্ত অভিযোগ বেড়ে যাওয়া অন্য ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ক্যাপিটাল ওয়ান, ট্রুইস্ট এবং ওয়েলস ফার্গো। এছাড়া ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম জেল ব্যবহারেও জটিলতার কথা জানিয়েছেন ব্যবহারকারীরা। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। 

জেপি মরগান চেজের একজন মুখপাত্র সোমবার জানিয়েছেন, ব্যাংকটি কোনও সাইবার নিরাপত্তা সংক্রান্ত ঘটনার বদলে একটি কারিগরি ত্রুটি বা টেকনিক্যাল বাগ মোকাবিলা করছে। এক বিবৃতিতে চেজের মুখপাত্র বলেন, কারিগরি ত্রুটির কারণে কিছু লেনদেন সম্পন্ন হতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগছে, তবে গ্রাহকরা এখনও তাদের অ্যাকাউন্ট এবং তহবিলে প্রবেশ করতে পারছেন। আমরা যত দ্রুত সম্ভব এটি সমাধানের জন্য কাজ করছি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে চেজ আরও ব্যাখ্যা করে জানায়, যখন অন্য ব্যাংকের সঙ্গে কোনও লেনদেনে তারা যুক্ত ছিল, তখন তাদের সিস্টেমে একটি সফটওয়্যার বাগের কারণে অন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোও প্রভাবিত হয়েছে। তবে সমস্যাটি সিস্টেমিক বা সামগ্রিক ব্যবস্থার ত্রুটি নয় বলেও উল্লেখ করেছে ব্যাংকটি।

‘পরে আবার চেষ্টা করুন’ বার্তা পাচ্ছেন চেজ গ্রাহকরা

Advertisement

ব্যাংকিং সেবায় প্রবেশের চেষ্টা করার সময় চেজের বেশ কয়েকজন গ্রাহক একটি ত্রুটি বার্তা দেখতে পান, যেখানে লেখা ছিল, ‘কিছু সেবা পাওয়া যাচ্ছে না। আমরা সেগুলো নিয়ে কাজ করছি। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন’। ডাউনডিটেক্টর ডটকমের তথ্য অনুযায়ী, সোমবার সকাল থেকে অনলাইন ব্যাংকিং সেবায় প্রবেশের সমস্যার খবর আসতে শুরু করে এবং বিকেলের মধ্যে অভিযোগের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

ইস্টার্ন টাইম দুপুর ২টা নাগাদ প্রায় ৪ হাজার ৮০০ ব্যবহারকারী চেজের বিষয়ে সমস্যার কথা জানিয়েছেন, যা প্ল্যাটফর্মটিতে বিভ্রাটের অভিযোগের তালিকায় ব্যাংকটিকে শীর্ষে নিয়ে গেছে। গ্রাহকরা অনলাইন অ্যাকাউন্টে প্রবেশ, ব্যালেন্স দেখা এবং ব্যাংক ট্রান্সফার ও ওয়্যার ট্রান্সফারসহ বিভিন্ন লেনদেন সম্পন্ন করতে সমস্যার কথা জানিয়েছেন। ব্যাংক অব আমেরিকার গ্রাহকরাও এটিএম, অনলাইন ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং সেবায় সমস্যার কথা জানিয়েছেন। তবে ব্যাংকটির একজন মুখপাত্র সিবিএস নিউজকে বলেছেন, তাদের সিস্টেম স্বাভাবিকভাবেই কাজ করছে।

এদিকে জেল কর্তৃপক্ষ সিবিএস নিউজকে জানিয়েছে, তাদের প্ল্যাটফর্ম স্বাভাবিকভাবে কাজ করছে, যদিও সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলোর কারিগরি জটিলতার কারণে কিছু গ্রাহক সমস্যার সম্মুখীন হতে পারেন এবং এতে পেমেন্টে বিলম্ব হতে পারে।

প্রসঙ্গত শনিবার বিশ্বব্যাপী মাইক্রোসফটের বিভ্রাটের পরপরই ব্যাংকিং খাতে এই সমস্যার ঘটনা ঘটল। মাইক্রোসফটের ওই বিভ্রাটে আউটলুক এবং টিমস সেবা প্রভাবিত হয়েছিল এবং বিশ্বজুড়ে ব্যক্তি, ব্যবসা ও সরকারি কার্যক্রম ব্যাহত হয়েছিল। এছাড়া অতিরিক্ত চাপের রাউটারের কারণে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) শুক্রবার দেশজুড়ে বিরল ফ্লাইট স্থগিতের নির্দেশ দেওয়ার কয়েক দিন পরই ব্যাংকিংয়ের এই সমস্যা দেখা দিলো। ওই বিভ্রাটের কারণে যাত্রীরা আটকা পড়েন এবং হাজার হাজার ফ্লাইট বাতিল হয়। অনুবাদ: বাংলাট্রিবিউন

  • সর্বশেষ