শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা হামলার ছক ইরানের, টার্গেটে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা: সিএনএন ◈ সরকা‌রের ভেতর অস্ব‌স্তি, স‌চিব ও ইউএনও পদমর্যাদার ৩ শতাধিক কর্মকর্তা নজরদা‌রি‌তে ◈ আফগানিস্তানে রেডিওতে ক্রিকেটের খবর, ধারাভাষ্য ও ম্যাচের ফল প্রচার নিষিদ্ধ করলো তালিবান  ◈ বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন ◈ ন্যূনতম মজুরির দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ◈ বারিধারা থেকে গ্রেপ্তারের পর ডিবি হেফাজতে সাবেক মেয়র সাঈদ খোকন ◈ ঢাকা-ময়মনসিংহ ও ভোগড়া বাইপাস মহাসড়কে পোশাকশ্রমিকদের অবরোধ, পুলিশ-বিজিবির টিয়ার শেল নিক্ষেপ ◈ স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতির প্রস্তাব অর্থমন্ত্রীর ◈ লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত চার (ভিডিও) ◈ প্যারিসে ৬২৩ কোটি টাকা বিনিয়োগে ৬ষ্ঠ হোটেল খুলছেন রোনালদো

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬, ১১:৫৮ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৬, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সরকা‌রের ভেতর অস্ব‌স্তি, স‌চিব ও ইউএনও পদমর্যাদার ৩ শতাধিক কর্মকর্তা নজরদা‌রি‌তে

ডেস্ক রি‌পোর্ট: সরকারের ভেতরেই সরকারের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছেন এক শ্রেণির কর্মকর্তা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ, পদায়ন ও পদোন্নতিতে রাজনৈতিক সুবিধা পাওয়া অনেক কর্মকর্তা এখনো প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।

তাঁদের কারো বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা, কারো বিরুদ্ধে তথ্য সরবরাহ, আবার কারো বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে বর্তমান সরকারের সময়ও সুবিধাজনক অবস্থানে থাকার অভিযোগ উঠেছে।
এমন পরিস্থিতিতে মাঠ প্রশাসন থেকে সচিবালয় পর্যন্ত প্রশাসনের তিন শতাধিক কর্মকর্তাকে নজরদারিতে রেখেছে সরকার। একই সঙ্গে মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদলের প্রস্তুতি চলছে। শিগগিরই ২৫ জেলা প্রশাসক (ডিসি) পদেও পরিবর্তন আনা হচ্ছে। সূত্র: কা‌লেরকণ্ঠ

সরকারের আশঙ্কা, প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে আওয়ামী লীগ ঘনিষ্ঠ একটি অংশ এখনো সক্রিয়। মাঠ প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কিছু কর্মকর্তার ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তাঁদের কেউ কেউ সরকারের গুরুত্বপূর্ণ তথ্য বাইরে সরবরাহ করছেন, আবার কেউ কেউ নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নানাভাবে সহযোগিতা করছেন।সাম্প্রতিক কয়েকটি ঘটনা সরকারের এই উদ্বেগ বাড়িয়েছে।

গত ১২ নভেম্বর চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ প্রকাশ্যে আসে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি আলোচনায় আসে।

Advertisement

গত রবিবার গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে মিছিল, সমাবেশ ও শোডাউন করেন। লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিলের পাশাপাশি বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হলেও তাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

ঘটনার পরপরই গোপালগঞ্জের ডিসি মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার এবং এসপি মো. হাবীবুল্লাহকে বদলি করা হয়। এ ছাড়া চুয়াডাঙ্গার ডিসি লুত্ফুন নাহারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। সরকারের নীতিনির্ধারকদের একটি অংশ মনে করছে, প্রশাসনের ভেতরে রাজনৈতিকভাবে প্রভাবিত কর্মকর্তাদের চিহ্নিত করতে না পারলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সিদ্ধান্ত বাস্তবায়নে সমস্যা তৈরি হতে পারে। গোপালগঞ্জের ঘটনা সেই আশঙ্কাকে আরো সামনে নিয়ে এসেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, ‘প্রশাসনের আট লাখ কর্মকর্তা কর্মচারীর মধ্যে কে কী করছেন, তার প্রতিদিনের গোয়েন্দা প্রতিবেদন পাচ্ছি। এরই মধ্যে দুই জেলার ডিসিকে প্রত্যাহার করা হয়েছে। তাঁদের ব্যাপারে তদন্ত চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমও যাচাই করা হচ্ছে। কোনো কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান সরকার এসব বিষয়ে আরো কঠোর হচ্ছে।’

নজরদারিতে কারা : নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের তিন আমল থেকে বর্তমান প্রশাসনে থাকা সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারসহ তিন শতাধিক কর্মকর্তাকে গোয়েন্দা নজরদারিতে রেখেছে সরকার। বর্তমানে প্রশাসনে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) থাকা কর্মকর্তা, ডিসি (জেলা প্রশাসক) ও সচিব পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা অপতৎপরতা করছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এমন অভিযোগের ভিত্তিতে দুই জেলার ডিসিকে প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনে ক্যাডারে কর্মরত সাড়ে ছয় হাজার কর্মকর্তার মধ্যে ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত রয়েছেন প্রায় আড়াই হাজার। তাঁদের কেউ অতিরিক্ত বিভাগীয় কমিশনার, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সিনিয়র সহকারী সচিব, সিনিয়র সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি) এবং মন্ত্রণালয়ের সমমর্যাদার পদে কর্মরত রয়েছেন। তাঁদের কাউকে কাউকে নজরদারির মধ্যে রাখা হয়েছে।

জানা গেছে, ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে প্রশাসনকে ব্যাপকভাবে দলীয়করণ করেছেন। আমলাতন্ত্রের পেশাদারি ভুলে রাজনীতিবিদদের সঙ্গে একাত্ম হয়ে দুর্নীতির মাধ্যমে সম্পদের স্বর্গরাজ্য গড়েছেন। এমন কিছু কর্মকর্তাও সরকারের নজরদারিতে রয়েছেন। এ ছাড়া প্রশাসনে থাকা কর্মকর্তাদের কেউ কেউ আওয়ামী ঠিকাদারদের পুনর্বাসনের চেষ্টা করছেন। তাঁদের বিভিন্ন কাজ পেতে সহায়তা করছেন। প্রকান্তরে তাঁরা আওয়ামী লীগের নাশকতাসহ নানা কাজে অর্থের জোগান দিচ্ছেন। কেউ কেউ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত করতে নানা যড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন।

এমন কিছু কর্মকর্তাকেও নজরদারিতে রাখা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১৭ বছরে সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোয় কারা কাজ করেছেন, সরকারের গোয়েন্দা সংস্থা তাঁদের তালিকা তৈরি করেছে। গত তিন মেয়াদে আওয়ামী সরকারের মন্ত্রিসভার সদস্যদের পিএস হিসেবে কাজ করেছেন, তাঁদের তালিকা করা হচ্ছে। এ ছাড়া ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা ডিসিদের মধ্যে যাঁরা কর্মরত রয়েছেন, তাঁদেরও নজরদারিতে রাখা হয়েছে। যদিও যেসব কর্মকর্তার চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হয়েছে এমন ২২ জনকে (সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব পদমর্যাদা) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

নিয়োগের সময়, ব্যাচ ও রাজনৈতিক ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন : ২০০৯ সালের পর আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরে ২৮তম থেকে ৪৩তম বিসিএসের বিভিন্ন ব্যাচের কর্মকর্তারা প্রশাসনসহ বিভিন্ন ক্যাডারে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে কেউ কেউ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন—এমন অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে বিসিএস নিয়োগে দলীয় বিবেচনা, প্রশ্নপত্র ফাঁস ও নিয়োগে অনিয়মের অভিযোগ বিভিন্ন সময় উঠেছে।

সূত্র জানায়, প্রশাসনের উচ্চ পর্যায়েও আওয়ামী লীগ সরকারের সময় ঘনিষ্ঠতা ও সুবিধা পাওয়ার অভিযোগ রয়েছে অনেক কর্মকর্তার বিরুদ্ধে। কেউ তৎকালীন মন্ত্রী-এমপিদের ব্যক্তিগত কর্মকর্তা (পিএস) হিসেবে দায়িত্ব পালন করেছেন, কেউ মন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। আবার কেউ কেউ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ কিংবা জনপ্রশাসন মন্ত্রণালয়ে ভালো পদে দায়িত্ব পালন করেছেন। সরকার পরিবর্তনের পরও তাঁদের অনেকে গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন।

সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, এসব কর্মকর্তার একটি অংশ পরিস্থিতি বুঝে নিজেদের অবস্থান পরিবর্তন করেন। আগের সরকারের সময় যেমন সুবিধাজনক অবস্থানে ছিলেন, তেমনি বর্তমান সরকারের সময়ও প্রভাবশালী মহলের সঙ্গে সম্পর্ক রেখে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তাঁদের কেউ কেউ দুই পক্ষের সঙ্গেই যোগাযোগ রক্ষা করে চলছেন। ফলে প্রশাসনের অভ্যন্তরে কারা সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে আন্তরিক, আর কারা রাজনৈতিক যোগাযোগ রক্ষা করছেন, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

২৫ জেলায় ডিসি পরিবর্তনের প্রস্তুতি : প্রশাসনের মাঠ পর্যায়ে বিভাগীয় কমিশনারদের পরই অবস্থান ডিসিদের। অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া ডিসিদের একটি অংশকে এরই মধ্যে পরিবর্তন করেছে বর্তমান সরকার। বাকি অংশকেও পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, ২১ জেলায় বর্তমানে বিসিএস ২৪তম ব্যাচের কর্মকর্তারা ডিসির দায়িত্ব পালন করছেন। গত মার্চে তাঁরা উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। অথচ ডিসির পদটি উপসচিব পদমর্যাদার। তাঁদের মাঠ প্রশাসন থেকে প্রত্যাহারের নীতিগত সিদ্ধান্ত রয়েছে। এসব জেলায় নতুন ডিসি নিয়োগের পাশাপাশি আরো কয়েকটি জেলায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

সব মিলিয়ে অন্তত ২৫টি জেলায় পরিবর্তনের বিষয়টি আলোচনায় রয়েছে। যেসব জেলায় পরিবর্তনের সম্ভাবনা বেশি সেগুলো হলো—হবিগঞ্জ, ময়মনসিংহ, কক্সবাজার, ঝিনাইদহ, পঞ্চগড়, মাগুরা, সাতক্ষীরা, ঝালকাঠি, নোয়াখালী, চাঁদপুর, পিরোজপুর, চুয়াডাঙ্গা, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, ঢাকা, মাদারীপুর, গাইবান্ধা, কিশোরগঞ্জ ও জয়পুরহাট।

ডিসি পদে কোন ব্যাচ অগ্রাধিকার পাবে : নতুন ডিসি নিয়োগের ক্ষেত্রে বিসিএস প্রশাসন ক্যাডারের ২৮তম ও ২৯তম ব্যাচের কর্মকর্তারা অগ্রাধিকারে রয়েছেন। তবে পদায়নের ক্ষেত্রে শুধু জ্যেষ্ঠতা নয়, মাঠ প্রশাসনে অভিজ্ঞতা, দক্ষতা, অতীতের দায়িত্ব পালন এবং বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) বিবেচনা করা হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৫তম ও ২৭তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে আগেও ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে ২৫তম ব্যাচের ২৭ জন এবং ২৭তম ব্যাচের ১৬ জন ডিসি দায়িত্ব পালন করছেন। তবে নতুন নিয়োগের ক্ষেত্রে ২৮তম ও ২৯তম ব্যাচের কর্মকর্তাদেরই বেশি বিবেচনা করা হচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, ডিসি পদের জন্য ২৮তম বিসিএসের ১৬০ কর্মকর্তার সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তাঁদের মধ্য থেকে ২০ জনকে নিয়োগের জন্য বাছাই করা হয়। পরবর্তী সময়ে ২৯তম ব্যাচের কর্মকর্তাদেরও সাক্ষাৎকার নেওয়া হয়েছে।

  • সর্বশেষ