শিরোনাম
◈ লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত চার (ভিডিও) ◈ প্যারিসে ৬২৩ কোটি টাকা বিনিয়োগে ৬ষ্ঠ হোটেল খুলছেন রোনালদো ◈ অস্থির বস্ত্র ও তৈরি পোশাক খাতে ব্যাংক ঋণ সাড়ে ৩ লাখ কোটি টাকা ◈ মৃত্যুদণ্ড কার্যকর স্থগিতের প্রস্তাবে জাতিসংঘে ভোটদানে বিরত বাংলাদেশ ◈ নেদারল্যান্ডসকে ৫-০ গোলে উড়িয়ে নেশন্স লি‌গের শেষ আটে জার্মানি  ◈ বারিধারার বাসা থেকে ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার ◈ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে থাকছে না সুপার সিক্স ◈ ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও ◈ সরকার নির্ধারিত দামে ডিলাররাও পাচ্ছেন না এলপিজি, বাড়তি দাম গুনছেন ভোক্তারা ◈ উপাচার্য দিনভর অবরুদ্ধ, তিন দিনের জন্য বন্ধ জাতীয় বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬, ১০:৫০ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৬, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

প্যারিসে ৬২৩ কোটি টাকা বিনিয়োগে ৬ষ্ঠ হোটেল খুলছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক: ফুটবল থেকে বিদায়ের পর ব্যবসায় মনোযোগ বাড়াচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সিনেমা প্রযোজনায় যুক্ত হওয়ার পর এবার হোটেল ব্যবসার পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছেন পর্তুগালের সাবেক অধিনায়ক। ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রায় ৬২৩ কোটি টাকা বিনিয়োগে বিলাসবহুল হোটেল তৈরি করছে তাঁর প্রতিষ্ঠান।

পেস্তানা গ্রুপের সঙ্গে যৌথভাবে হোটেল ব্যবসা পরিচালনা করছেন রোনালদো। ২০১৬ সালে নিজের শহর মাদেইরায় প্রথম হোটেল চালু করেন তিনি। এরপর লিসবন, মাদ্রিদ, নিউইয়র্ক ও মারাক্কেশে ব্যবসা সম্প্রসারণ করেন। প্যারিসে নতুন হোটেলটি হবে এই যৌথ উদ্যোগের ষষ্ঠ প্রতিষ্ঠান।

পেস্তানা গ্রুপের সঙ্গে রোনালদোর অংশীদারত্ব সমান—৫০ শতাংশ করে। হোটেল পরিচালনার জন্য রয়েছে আলাদা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান। তবে প্রতিটি হোটেলেই রোনালদোর ফুটবল ক্যারিয়ারের স্মৃতিচিহ্ন ও নানা অনুষঙ্গ রাখা হয়। প্যারিসের হোটেলেও এর ব্যতিক্রম হওয়ার কথা নয়।

আগামী বছর হোটেলটির উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। চার তারকা মানের এই হোটেলে থাকবে ২১০টি কক্ষ। পাশাপাশি রুফটপ, বার ও সুইমিং পুলের মতো বিলাসবহুল সুবিধাও রাখা হবে। বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন নগরী প্যারিসে নতুন এই হোটেল চালুর মধ্য দিয়ে আন্তর্জাতিক আতিথেয়তা ব্যবসায় আরও এক ধাপ এগিয়ে যাবেন রোনালদো।

  • সর্বশেষ