শিরোনাম
◈ উপাচার্য দিনভর অবরুদ্ধ, তিন দিনের জন্য বন্ধ জাতীয় বিশ্ববিদ্যালয় ◈ ন্যানোপ্রযুক্তি ও মহাকাশ যন্ত্র উদ্ভাবনে নাসায় কাজ করছেন বাংলাদেশি বিজ্ঞানী মাহমুদা ◈ ‎‎রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ (ভিডিও) ◈ স্বামীকে তালাক দিতে পারবেন স্ত্রীও, জেনে নিন আইনে যেসব কারণে বিবাহবিচ্ছেদ করা যায় ◈ ফিরছে অর্থনৈতিক সম্ভাবনা: দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্র চালুর উদ্যোগ, নতুন আশায় ভাটি অঞ্চলের মানুষ ◈ সফটওয়্যার জটিলতা ও বকেয়া বিলের কারণে ১০ দিন ধরে বন্ধ স্মার্ট এনআইডি ছাপা, অপেক্ষায় সাড়ে ৫ কোটি ভোটার ◈ যুক্তরাষ্ট্রের ডিএফসির ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ ◈ এমপিদের উদ্দেশে স্পিকারের বক্তব্য মুগ্ধ হয়ে শুনল পুরো সংসদ (ভিডিও) ◈ আপনাকে বলা ছাড়া এই জাতি সমাধান পায় না, এটা আপনার দূর্ভাগ্য: সংসদে প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী(ভিডিও) ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু, পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিট থেকে মঙ্গলবার গ্রিডে যাবে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬, ০৭:৩৮ সকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৬, ০৭:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে দেশে বহুতল ভবনের ভেতর দিয়েই ছুটে চলে ট্রেন!

সাধারণত মানুষ জানালার পাশ দিয়ে ট্রেন যাওয়ার শব্দ শোনেন। কিন্তু চীনের চংকিং শহরের কিছু বাসিন্দা থাকেন সরাসরি সেই ট্রেনের ওপরের তলায়! শহরটির লিজিবা স্টেশনে একটি মনোরেল ১৯ তলা একটি আবাসিক ভবনের পাশ কাটিয়ে যাওয়ার বদলে ভবনটির একেবারে ভেতর দিয়ে ছুটে চলে।

অভিনব নকশার এই ভবনটির ষষ্ঠ থেকে অষ্টম তলার মাঝখানে রেলস্টেশনটি অবস্থিত, যার ভেতর দিয়ে মনোরেল অনায়াসে যাতায়াত করে। আর এর ওপরের তলাগুলোতে রয়েছে আবাসিক ফ্ল্যাট।

রেলস্টেশনের ঠিক ওপরে বসবাস করলে রাতের ঘুম হারাম হওয়ার কথা মনে হতে পারে। তবে ভবনটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ট্রেনের শব্দ নিয়ন্ত্রণে থাকে। ফলে ট্রেন চলাচলের শব্দে ভবনের বাসিন্দাদের কোনও অসুবিধা হয় না।

শুধু রেললাইন আর ফ্ল্যাটই নয়, এই ভবনে একটি জাদুঘরও রয়েছে। সেখানে চংকিং শহরের রেলের ইতিহাস তুলে ধরা হয়েছে, যা দর্শনার্থীদের শহরের যাতায়াতব্যবস্থার বিবর্তন সম্পর্কে ধারণা দেয়।

Advertisement

অদ্ভুত এই স্থাপত্যশৈলীর কারণে লিজিবা স্টেশন এখন স্থানীয়ভাবে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ট্রেনটি কীভাবে একটি ভবনের ভেতরে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়, তা দেখতে এবং নিখুঁত ছবি তুলতে সেখানে ভিড় জমান পর্যটকরা।

পাহাড়, সেতু ও সুউচ্চ ভবনের শহর চংকিংয়ের লিজিবা স্টেশন প্রমাণ করেছে, জায়গার সংকট থাকলে সামান্য সৃজনশীলতায় কীভাবে সবকিছুর মাঝখান দিয়েই পথ বের করে নেওয়া যায়।

সূত্র: রিপলি’স

  • সর্বশেষ