শিরোনাম
◈ ফিরছে অর্থনৈতিক সম্ভাবনা: দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্র চালুর উদ্যোগ, নতুন আশায় ভাটি অঞ্চলের মানুষ ◈ সফটওয়্যার জটিলতা ও বকেয়া বিলের কারণে ১০ দিন ধরে বন্ধ স্মার্ট এনআইডি ছাপা, অপেক্ষায় সাড়ে ৫ কোটি ভোটার ◈ যুক্তরাষ্ট্রের ডিএফসির ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ ◈ এমপিদের উদ্দেশে স্পিকারের বক্তব্য মুগ্ধ হয়ে শুনল পুরো সংসদ (ভিডিও) ◈ আপনাকে বলা ছাড়া এই জাতি সমাধান পায় না, এটা আপনার দূর্ভাগ্য: সংসদে প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী(ভিডিও) ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু, পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিট থেকে মঙ্গলবার গ্রিডে যাবে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ সরকারি কেনাকাটায় দেশীয় পণ্য ও নারী-ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে আইন পাস ◈ রাজউকের আদলে বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে সংসদে বিল পাস ◈ বিকাশ-নগদসহ এমএফএসে সেন্ড মানি চার্জ এক নয়, সংসদে জানালেন অর্থমন্ত্রী ◈ তথ্য পাচারের সন্দেহে শতাধিক পুলিশ কর্মকর্তা গোয়েন্দা নজরদারিতে

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬, ১২:৪৫ রাত
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৬, ১২:৪৫ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সফটওয়্যার জটিলতা ও বকেয়া বিলের কারণে ১০ দিন ধরে বন্ধ স্মার্ট এনআইডি ছাপা, অপেক্ষায় সাড়ে ৫ কোটি ভোটার

কারিগরি ও আর্থিক জটিলতায় ১০ দিন ধরে বন্ধ রয়েছে স্মার্ট জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ছাপার কাজ। প্রিন্টিং মেশিনের সফটওয়্যার সমস্যা, দীর্ঘদিনের বকেয়া বিল এবং দক্ষ জনবলের সংকটে গত ৫ নভেম্বর থেকে পুরোপুরি বন্ধ হয়ে গেছে কার্ড ছাপা। 

অথচ দেশে ১২ কোটি ৮৭ লাখের বেশি ভোটারের মধ্যে এখনো সাড়ে ৫ কোটি মানুষের স্মার্ট এনআইডি ছাপাই হয়নি। ফলে দীর্ঘদিন ধরে স্মার্ট কার্ডের অপেক্ষায় রয়েছেন বিপুলসংখ্যক ভোটার। তবে লেমিনেটেড জাতীয় পরিচয়পত্রের সেবা অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ৫ নভেম্বরের আগে খুঁড়িয়ে খুঁড়িয়ে স্মার্ট এনআইডি ছাপার কাজ চালিয়ে আসছিল নির্বাচন কমিশন (ইসি)। ২০২৪ সালের ১ জুন থেকে কোনো চুক্তি ছাড়াই কার্ড ছাপানো হচ্ছিল। ওই সময়ে সাধারণ মানুষের জন্য বিপুলসংখ্যক কার্ড ছাপা হতো না। শুধু বিশেষ ব্যক্তিদের অনুরোধে কার্ড প্রিন্ট করত ইসি। এখন সেই কার্যক্রমও বন্ধ হয়ে গেছে।

পরিস্থিতি সামাল দিতে আজ অনুষ্ঠেয় কমিশনের ১৪তম সভায় বিষয়টি তোলা হচ্ছে। সভায় স্মার্ট এনআইডি কার্ড পার্সোনালাইজেশন-সংক্রান্ত বিষয় ছাড়াও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাব্য তারিখ এবং কোন ধাপে কোন ইউনিয়ন পরিষদে ভোট হবে, তা নির্ধারণের কথা রয়েছে। 

Advertisement

এমনকি নভেম্বরের শেষের দিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ আয়োজনের বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সভা অনুষ্ঠিত হবে। এতে চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশ নেওয়ার কথা রয়েছে। সভার আলোচ্যসূচিতে স্থানীয় সরকার নির্বাচন ও এনআইডি কার্ড পার্সোনালাইজেশন-সংক্রান্ত দুটি বিষয় রয়েছে।

জানতে চাইলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, স্মার্ট জাতীয় পরিচয়পত্র ছাপার বিষয়ে কিছু সমস্যা উদ্ভূত হয়েছে। এসব বিষয়ে কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়ার জন্য আলোচনা হবে।

তিনি বলেন, কমিশন সিদ্ধান্ত দিলে সেই আলোকে পুনরায় স্মার্ট কার্ড ছাপার কাজ শুরু হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, ২১ জানুয়ারি অনুষ্ঠেয় প্রথম ধাপে এক হাজারের বেশি ইউনিয়ন পরিষদে নির্বাচন হতে পারে। এক্ষেত্রে প্রতিটি জেলার সদর উপজেলার ইউনিয়নগুলোকে তালিকায় রাখা হতে পারে।

এগারো বছরে ছাপা ৮ কোটি ৭৫ লাখ কার্ড

স্মার্ট এনআইডি ছাপার বিষয়ে জানা গেছে, দেশে ১২ কোটি ৮৭ লাখের বেশি ভোটার রয়েছেন। নিয়ম অনুযায়ী, প্রত্যেক ভোটারের স্মার্ট এনআইডি পাওয়ার কথা। এজন্য বিপুল ব্যয়ে পরপর দুটি প্রকল্পও বাস্তবায়ন করছে ইসি। 

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সাল থেকে চলতি বছরের নভেম্বর পর্যন্ত ১১ বছরে ৮ কোটি ৭৫ লাখ ৮৩ হাজার স্মার্ট এনআইডি প্রিন্ট হয়েছে। 

এর মধ্যে মাঠপর্যায়ে বিতরণ করা হয়েছে ৭ কোটি ৩৬ লাখ ৭১ হাজার। ১ কোটি ৩৯ লাখ কার্ড এখনো বিতরণ করা হয়নি। এ হিসাবে এখন পর্যন্ত সাড়ে ৫ কোটি মানুষের স্মার্ট কার্ড প্রিন্ট হয়নি। যদিও একই ব্যক্তির একাধিক কার্ড নেওয়ার ঘটনাও রয়েছে।

বিএমটিএফের বকেয়া ৩৪ কোটি টাকা

সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) স্মার্ট এনআইডি প্রিন্ট করে আসছে। একই সঙ্গে কার্ড প্রিন্টিং মেশিনের রক্ষণাবেক্ষণের কাজও করে প্রতিষ্ঠানটি। ২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ইসির কাছে প্রতিষ্ঠানটির বকেয়া ৩৪ কোটি ২৩ লাখ টাকা। 

দীর্ঘদিন পাওনা টাকা না পাওয়া, সফটওয়্যার জটিলতা ও মেশিনে ত্রুটি থাকায় ছাপার কাজ বন্ধ হয়ে গেছে। এরপরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে কমিশন। প্রতিষ্ঠানটির পাওনা টাকা পরিশোধের বিষয়টি আজ অনুষ্ঠেয় কমিশন সভায় উঠছে। যদিও এ প্রতিষ্ঠানের মাধ্যমে কার্ড ছাপানোর বিষয়ে ৭৪ কোটি টাকার অডিট আপত্তি রয়েছে।

জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের একাধিক কর্মকর্তা জানান, ইসি ২ কোটি ৩৬ লাখ নতুন স্মার্ট কার্ড সংগ্রহ করেছে। এসব কার্ড প্রিন্ট করতে হলে মেশিন মেরামত করতে হবে। বর্তমানে ইসির ১০টি প্রিন্টিং মেশিনের মধ্যে ৯টি সচল করা সম্ভব হবে। একটি পুরোপুরি অচল। এজন্য সফটওয়্যার আপডেটসহ অন্যান্য প্রস্তুতিও নিতে হবে। এসব কাজ সম্পন্ন হলে ৯টি মেশিনে গড়ে প্রতি ঘণ্টায় ৪ হাজার ২০০টি কার্ড ছাপানো সম্ভব হবে। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ