শিরোনাম
◈ আড়াই মাস পর দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট করার দিকে আমরা ধাবিত হচ্ছি: শিক্ষামন্ত্রী ◈ মেয়ের জন্মদিনে লিটন দা‌সের রেকর্ড, সেঞ্চুরি উৎসর্গ রাজকন্যাকে ◈ পেলের সতীর্থ, ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দিনো সানি মারা গেছেন ◈ অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির ◈ শেখ হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয় খুললেন ছাত্রলীগ নেতাকর্মীরা ◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ পাকিস্তান ২৪ বছরে বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতি করেছে গত ১৭ বছরে তার চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী ◈ বাউবি’র এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ ◈ কুমিল্লায় ডেনিম গার্মেন্টস এক মাসের জন্য বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬, ০৬:২৫ বিকাল
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৬, ০৬:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সমাজ বাঁচাতে’ বন্ধ করতে হবে ‘বৌদি-ভাবি সংস্কৃতি’ : বিজেপি নেতা

নিজের বাড়ির সদস্য ছাড়া অন্য কাউকে ‘ভাবি’ বা ‘বৌদি’ বলে সম্বোধন করা যাবে না। বয়সে বড় হলে ‘দিদি’ এবং ছোট হলে ‘বোন’ বলতে হবে। রবিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার ভবানীপুর এলাকার একটি মঞ্চ থেকে ‘বৌদি ও ভাবি সংস্কৃতি’ নিয়ে এমনই কড়া হুঁশিয়ারি দিলেন দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক বিষ্ণুচরণ শিকদার। পাশাপাশি, পারিবারিক সম্পর্ক ও সামাজিক অনুশাসন বজায় রাখার পক্ষে সওয়াল করে তাঁর পরামর্শ, ‘‘বন্ধু পরামর্শও ধ্বংস করতে হবে।’’

প্রকাশ্যমঞ্চ থেকে নেতার ঘোষণা, ‘‘বৌদি ও ভাবি সংস্কৃতি থেকে সমাজে অনেক নোংরা জুটে যায়।’’ পাশাপাশি তাঁর পরামর্শ সমাজকে সুস্থ রাখতে হলে বন্ধুদেরও বাড়িতে ডাকার প্রয়োজন নেই। তা হলেই এড়ানো যাবে সামাজিক অবক্ষয়।

কোনও সন্তান যদি নিজের বাবা-মায়ের ভরণপোষণের দায়িত্ব না নেয় বা দায়িত্ব পালনে অবহেলা করে তবে সেই সমস্ত প্রবীণ বাবা-মায়েদের একটি তালিকা তৈরি করে যেন তাঁর হাতে তুলে দেওয়া হয়। তাঁর প্রতিশ্রুতি, ওই সমস্ত বৃদ্ধ বাবা-মায়েদের খাওয়া ও থাকার সম্পূর্ণ ব্যবস্থা তিনি করবেন।

  • সর্বশেষ