শিরোনাম
◈ পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট করার দিকে আমরা ধাবিত হচ্ছি: শিক্ষামন্ত্রী ◈ মেয়ের জন্মদিনে লিটন দা‌সের রেকর্ড, সেঞ্চুরি উৎসর্গ রাজকন্যাকে ◈ পেলের সতীর্থ, ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দিনো সানি মারা গেছেন ◈ অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির ◈ শেখ হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয় খুললেন ছাত্রলীগ নেতাকর্মীরা ◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ পাকিস্তান ২৪ বছরে বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতি করেছে গত ১৭ বছরে তার চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী ◈ বাউবি’র এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ ◈ কুমিল্লায় ডেনিম গার্মেন্টস এক মাসের জন্য বন্ধ ঘোষণা ◈ চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দৃষ্টিনন্দন ফকিরখীল সড়ক

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬, ০৬:০৮ বিকাল
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৬, ০৬:০৮ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

পেলের সতীর্থ, ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দিনো সানি মারা গেছেন

স্পোর্টস ডেস্ক: ১৯৫৮ সালে ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ও সাবেক মিডফিল্ডার দিনো সানি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

১৯৫৮ সালে সুইডেন বিশ্বকাপে পেলের সঙ্গে ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়ের গৌরবে শামিল হয়েছিলেন সানি। খেলোয়াড় হিসেবে সাও পাওলো ও এসি মিলানের হয়ে সাফল্য পাওয়া এই কিংবদন্তি পরবর্তী সময়ে কোচ হিসেবেও ব্রাজিলসহ আন্তর্জাতিক ফুটবলে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।

ব্রাজিল জাতীয় দলের হয়ে ২৪ ম্যাচ খেলেছেন সানি। করেছেন চার গোল। ১৯৫৮ সালের বিশ্বকাপ ছাড়াও জাতীয় দলের হয়ে ১৯৫৮ সালের ওসওয়ালদো ক্রুজ কাপ, ১৯৫৯ সালের বার্নার্দো ও'হিগিন্স কাপ এবং ১৯৬০ সালের রোকা কাপ জিতেছেন তিনি।

১৯৫৮ বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় এবং ইংল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে খেলেছিলেন সানি। তবে পেশির চোটে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে আর খেলা হয়নি তাঁর। পরে তাঁর জায়গায় দলে সুযোগ পান জিতো।

Advertisement

১৯৩২ সালের ২৩ মে সাও পাওলোতে ইতালীয় বংশোদ্ভূত পরিবারে জন্ম সানির। ১৯৫০ সালে পালমেইরাসের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় তাঁর। ১৯৫৪ সালে যোগ দেন সাও পাওলোতে। ক্লাবটির হয়ে ৩২৪ ম্যাচে ১১৩ গোল করেন এই মিডফিল্ডার। ১৯৫৭ সালে জেতেন রাজ্য লিগের শিরোপা।

১৯৬০ থেকে ১৯৬১ সাল পর্যন্ত আর্জেন্টিনার বোকা জুনিয়র্সে খেলার পর যোগ দেন ইতালির এসি মিলানে। ক্লাবটির হয়ে ১৯৬১-৬২ মৌসুমে সিরি আ এবং পরের মৌসুমে ইউরোপিয়ান কাপ জেতেন। পরে করিন্থিয়ান্সের হয়েও খেলেছেন তিনি।

খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে নাম লেখান সানি। করিন্থিয়ান্স, পালমেইরাস, ফ্লামেঙ্গো, ফ্লুমিনেন্সে, কোরিতিবা ও গোইয়াসের মতো ব্রাজিলিয়ান ক্লাবের দায়িত্ব পালন করেন। উরুগুয়ের পেনারোলকে ১৯৭৮ ও ১৯৭৯ সালে টানা দুবার লিগ শিরোপা জেতান। ইন্টারন্যাসিওনালের কোচ হিসেবে ১৯৭১ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত টানা তিনবার রিও গ্রান্দে দো সুল রাজ্য লিগ জয়ের কৃতিত্বও রয়েছে তাঁর। কাতার জাতীয় দল ও গ্রেমিওর কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন সানি। ১৯৯২ সালে গ্রেমিও ছাড়ার মধ্য দিয়ে কোচিং ক্যারিয়ারের ইতি টানেন তিনি।

সানির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিবিএফ সভাপতি সামির জাউদ। শোকবার্তায় তিনি বলেন, ১৯৫৮ সালে ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে দেশের ফুটবল ইতিহাসে নিজের নাম চিরস্থায়ী করে গেছেন সানি। প্রথম বিশ্বচ্যাম্পিয়নদের একজনকে হারানো ব্রাজিলিয়ান ফুটবলের জন্য বড় ক্ষতি বলেও উল্লেখ করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া শোকবার্তায় সিবিএফ জানিয়েছে, ১৯৫৮ সালের বিশ্বকাপজয়ী দলের এই সদস্যের অর্জন ও অবদান ব্রাজিলিয়ান ফুটবলে চিরস্মরণীয় হয়ে থাকবে। -- গোল ডটকম

  • সর্বশেষ