শিরোনাম
◈ কুমিল্লায় ডেনিম গার্মেন্টস এক মাসের জন্য বন্ধ ঘোষণা ◈ চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দৃষ্টিনন্দন ফকিরখীল সড়ক ◈ বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান পুনর্নির্বাচিত জয় শাহ ◈ বিশ্ববাজারে বাড়ছে বাংলাদেশি জুতার চাহিদা, চার মাসে রপ্তানি আয় ৪৫৭ মিলিয়ন ডলার ◈ বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসছে সিসিটিভি ও আইপি ক্যামেরা ◈ যুক্তরাষ্ট্রে চাকরির সুযোগ বাংলাদেশিদের, নিউইয়র্কে ঘণ্টায় ২২ ডলার বেতনে নিয়োগ দিচ্ছে লাইব্রেরি ◈ পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচন, ২১ জানুয়ারি প্রথম ও ২৭ মে শেষ ধাপের ভোট ◈ ১০০ কোটি টাকার বেশি ব্যয়ে ২০ হাজার বডিক্যাম কিনেও ব্যবহার করছে না পুলিশ, নেপথ্যে জবাবদিহির ভয় ◈ সহিংসতার পর স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের জনজীবন, কাটেনি মানুষের আতঙ্ক ◈ ডায়াগনস্টিক পরীক্ষার ফি থেকে চিকিৎসকদের ১ হাজার ৮৬১ কোটি টাকার কমিশন: হেলথওয়াচ প্রতি‌বেদন

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬, ০৩:৩১ দুপুর
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৬, ০৩:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দৃষ্টিনন্দন ফকিরখীল সড়ক

ফকিরখীল সড়ক ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নগরীর যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও নাগরিক চলাচল আরও স্বাচ্ছন্দ্যময় করতে নির্মিত হয়েছে ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের দৃষ্টিনন্দন ফকিরখীল সড়ক।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেনের উদ্যোগ, প্রচেষ্টা ও উন্নয়নমূলক পরিকল্পনায় বাস্তবায়িত হয়েছে এই দৃষ্টিনন্দন সড়ক। দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে নতুন রূপে সাজানো এই সড়কটি স্থানীয় বাসিন্দাদের যাতায়াত সহজ করার পাশাপাশি এলাকার সৌন্দর্য ও নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খুব শিগগিরই সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে।

উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম। প্রশাসক ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে  পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও নান্দনিক চট্টগ্রাম গড়ার অভিযাত্রায় এই সড়ক নতুন মাত্রা যোগ করবে বলে জানান কর্পোরেশনের কর্মকর্তারা। 

  • সর্বশেষ