শিরোনাম
◈ বিশ্ববাজারে বাড়ছে বাংলাদেশি জুতার চাহিদা, চার মাসে রপ্তানি আয় ৪৫৭ মিলিয়ন ডলার ◈ বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসছে সিসিটিভি ও আইপি ক্যামেরা ◈ যুক্তরাষ্ট্রে চাকরির সুযোগ বাংলাদেশিদের, নিউইয়র্কে ঘণ্টায় ২২ ডলার বেতনে নিয়োগ দিচ্ছে লাইব্রেরি ◈ পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচন, ২১ জানুয়ারি প্রথম ও ২৭ মে শেষ ধাপের ভোট ◈ ১০০ কোটি টাকার বেশি ব্যয়ে ২০ হাজার বডিক্যাম কিনেও ব্যবহার করছে না পুলিশ, নেপথ্যে জবাবদিহির ভয় ◈ সহিংসতার পর স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের জনজীবন, কাটেনি মানুষের আতঙ্ক ◈ ডায়াগনস্টিক পরীক্ষার ফি থেকে চিকিৎসকদের ১ হাজার ৮৬১ কোটি টাকার কমিশন: হেলথওয়াচ প্রতি‌বেদন ◈ ৩-২ গোলে স্পেনকে হারিয়ে ৪৩ ম্যাচের অজেয় যাত্রা থামালো ইংল্যান্ড ◈ ‘ছেলেকে পুলিশে ধরেছে’: সন্তানের কণ্ঠ নকল করে এআই দিয়ে প্রতারণা, গ্রেপ্তারের ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্র ◈ গোপালগঞ্জে ডিসি-এসপির পর এবার তিন থানার ওসি বদলি, পাঠানো হলো কিশোরগঞ্জে

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬, ০২:৩৫ দুপুর
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৬, ০২:৩৫ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসছে সিসিটিভি ও আইপি ক্যামেরা

মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ সারাদেশে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্মৃতিসৌধ এলাকা ও এর প্রবেশপথে সিসি ও আইপি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সংশ্লিষ্ট এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

সোমবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গৃহীত জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গৃহীত জাতীয় কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনা চূড়ান্ত করা হয়।

গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, বিজয় দিবসের সকালে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, দেশি-বিদেশি ভিভিআইপি এবং সর্বস্তরের জনগণের সাভার জাতীয় স্মৃতিসৌধে গমনাগমন ও পুষ্পস্তবক অর্পণকালে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

Advertisement

নিরাপত্তা ব্যবস্থা আধুনিক ও নিশ্ছিদ্র করতে স্মৃতিসৌধ এলাকা এবং এর প্রবেশপথগুলোতে পর্যাপ্ত সংখ্যক সিসিটিভি ও আইপি ক্যামেরা স্থাপন করা হবে। এসব ক্যামেরা সরাসরি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও সংশ্লিষ্ট পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে যুক্ত থাকবে বলে মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে।

যেকোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা বা অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে পুলিশের বিশেষ শাখাসহ (এসবি) সব গোয়েন্দা সংস্থাকে সর্বোচ্চ সতর্ক থেকে নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বঙ্গভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের দেহ ও যানবাহনে তল্লাশির পাশাপাশি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের সব গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজয় দিবসে যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা থেকে সাভার যাওয়ার মূল সড়ক এবং স্মৃতিসৌধের আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।

যানজট এড়াতে ঢাকা থেকে সাভার যাওয়ার প্রধান সড়ক এবং জাতীয় স্মৃতিসৌধের আশপাশে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় জাতীয় স্মৃতিসৌধসহ সব অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় জনবলসহ অগ্নিনির্বাপণী গাড়ি মোতায়েন রাখা হবে।

পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সাভার জাতীয় স্মৃতিসৌধসহ প্রধান অনুষ্ঠানস্থলগুলোতে প্রয়োজনীয় জনবলসহ ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক গাড়ি মোতায়েন রাখার সিদ্ধান্ত হয়েছে। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ