শিরোনাম
◈ সহিংসতার পর স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের জনজীবন, কাটেনি মানুষের আতঙ্ক ◈ ডায়াগনস্টিক পরীক্ষার ফি থেকে চিকিৎসকদের ১ হাজার ৮৬১ কোটি টাকার কমিশন: হেলথওয়াচ প্রতি‌বেদন ◈ ৩-২ গোলে স্পেনকে হারিয়ে ৪৩ ম্যাচের অজেয় যাত্রা থামালো ইংল্যান্ড ◈ ‘ছেলেকে পুলিশে ধরেছে’: সন্তানের কণ্ঠ নকল করে এআই দিয়ে প্রতারণা, গ্রেপ্তারের ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্র ◈ গোপালগঞ্জে ডিসি-এসপির পর এবার তিন থানার ওসি বদলি, পাঠানো হলো কিশোরগঞ্জে ◈ দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন, পরিবর্তন হচ্ছে এক থানার নাম ◈ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ◈ গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত এপিসি ও ড্রোন ◈ এমবাপে গোলহীন, তবু তুরস্ককে ২-১ গোলে হারিয়ে শেষ আটে ফ্রান্স ◈ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নজরদারিতে ২২ হাজার পুলিশ সদস্য

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৫৯ দুপুর
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সহিংসতার পর স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের জনজীবন, কাটেনি মানুষের আতঙ্ক

রোববার (১৫ নভেম্বর) দিনভর সহিংসতা ও নাশকতার ঘটনার পর গোপালগঞ্জে স্বাভাবিক পরিবেশ ফিরতে শুরু করেছে। আজ সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে জেলার জনজীবন অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। তবে পরিস্থিতির উন্নতি হলেও সাধারণ মানুষের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে।

সকাল থেকেই প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হতে শুরু করেন সাধারণ মানুষ। শহরের সড়কগুলোতে রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায় শিক্ষার্থীরাও নিজ নিজ গন্তব্যে বের হয়েছে। খুলেছে শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। সব মিলিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে গোপালগঞ্জের জনজীবন।

এদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও নাশকতা এড়াতে জেলা শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি সড়কে টহল দিচ্ছেন বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, রোববার সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে।

উদ্ভূত পরিস্থিতির মধ্যেই গোপালগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।

  • সর্বশেষ