শিরোনাম
◈ কুমিল্লায় ডেনিম গার্মেন্টস এক মাসের জন্য বন্ধ ঘোষণা ◈ চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দৃষ্টিনন্দন ফকিরখীল সড়ক ◈ বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান পুনর্নির্বাচিত জয় শাহ ◈ বিশ্ববাজারে বাড়ছে বাংলাদেশি জুতার চাহিদা, চার মাসে রপ্তানি আয় ৪৫৭ মিলিয়ন ডলার ◈ বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসছে সিসিটিভি ও আইপি ক্যামেরা ◈ যুক্তরাষ্ট্রে চাকরির সুযোগ বাংলাদেশিদের, নিউইয়র্কে ঘণ্টায় ২২ ডলার বেতনে নিয়োগ দিচ্ছে লাইব্রেরি ◈ পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচন, ২১ জানুয়ারি প্রথম ও ২৭ মে শেষ ধাপের ভোট ◈ ১০০ কোটি টাকার বেশি ব্যয়ে ২০ হাজার বডিক্যাম কিনেও ব্যবহার করছে না পুলিশ, নেপথ্যে জবাবদিহির ভয় ◈ সহিংসতার পর স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের জনজীবন, কাটেনি মানুষের আতঙ্ক ◈ ডায়াগনস্টিক পরীক্ষার ফি থেকে চিকিৎসকদের ১ হাজার ৮৬১ কোটি টাকার কমিশন: হেলথওয়াচ প্রতি‌বেদন

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬, ০৩:৩৭ দুপুর
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৬, ০৩:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় ডেনিম গার্মেন্টস এক মাসের জন্য বন্ধ ঘোষণা

কুমিল্লার চান্দিনায় ‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’ নামের একটি গার্মেন্টস কারখানা এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধে বিলম্ব হওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ ও আন্দোলনের আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকালে কারখানার প্রধান ফটকে এক মাসের বন্ধের নোটিশ সাঁটানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, সোমবার (১৬ নভেম্বর) সব শ্রমিকের উপস্থিতিতে কারখানার সব বিভাগ পুনরায় চালু হলে অক্টোবর মাসের বেতন আগামী ৩০ নভেম্বর পরিশোধ করা হবে। অন্যথায় বাংলাদেশ শ্রম আইন ২০২৬-এর ১২ (১) ধারা অনুযায়ী কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে ১৪ নভেম্বর থেকে আগামী ৩০ দিন অর্থাৎ ১৩ ডিসেম্বর পর্যন্ত কারখানার সব কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে, রোববার সকালে শত শত শ্রমিক কাজে যোগ দিতে কারখানায় এসে বন্ধের নোটিশ দেখে ফিরে যান। আগামী এক মাস কারখানাটি বন্ধ থাকলে আর্থিক সংকটে পড়বেন অন্তত সহস্রাধিক শ্রমিক ও তাদের পরিবার।

Advertisement

শ্রমিক মৌসুমী আক্তার জানান, কয়েক বছর ধরে বেতন নিয়ে মালিকপক্ষ তালবাহানা করছে। কয়েক মাসের বেতন বকেয়া পড়লে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে বেতন দিয়ে আবার কাজে ফিরিয়ে নেওয়া হয়। প্রায় চার মাস আগেও এমন একটি আন্দোলনের সময় প্রশাসনের উপস্থিতিতে প্রতি মাসের নির্দিষ্ট তারিখের মধ্যে বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে একটি কাগজে স্বাক্ষর করা হয়।

তিনি বলেন, তিন-চার মাস ভালোভাবে চললেও সেপ্টেম্বর মাসের বেতন দেওয়া হয় চলতি মাসের ৩ তারিখে। অক্টোবর মাসের বেতন ১৫ তারিখে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও ১২ তারিখের বৈঠকে জানানো হয়, বেতন দেওয়া হবে ২৫ তারিখে। শ্রমিকরা এ সিদ্ধান্ত মানতে রাজি না হওয়ায় রোববার কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দিয়েছে মালিকপক্ষ।

‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’-এর পরিচালক মো. আলমগীর হোসেন বলেন, ব্যাংক থেকে তারা কোনো সহযোগিতা পাচ্ছেন না। পোশাক শিফটমেন্ট দিতে পারলেই কারখানা চালানো সম্ভব। শ্রমিকরা বিভিন্ন অজুহাতে ঠিকমতো কাজে আসেন না এবং ওভারটাইম করতে চান না। এ কারণে নির্ধারিত সময়ে পোশাক শিফটমেন্ট দেওয়া সম্ভব হচ্ছে না। এত কিছুর পরও শ্রমিকদের বেতন পরিশোধ করে যাচ্ছেন তারা।

তিনি বলেন, সর্বশেষ শ্রমিকদের শুধু অক্টোবর মাসের বেতন বকেয়া রয়েছে। গত ১২ নভেম্বর বৈঠক করে ২৫ তারিখের মধ্যে বেতন পরিশোধের কথা জানানো হয়েছিল। কিন্তু শ্রমিকরা তা মানতে রাজি নন। বরং আন্দোলনের চেষ্টা করছেন। তারা কোনো ঝামেলা চান না। এ কারণে বাধ্য হয়ে এক মাসের জন্য কারখানা বন্ধের ঘোষণা দিয়েছেন।

অন্যদিকে, কারখানা বন্ধের ঘোষণায় অচল হয়ে পড়েছে চান্দিনার বেলাশহরের ‘ডেনিম গার্মেন্টস’ এলাকা। দোকানপাটে মানুষের উপস্থিতি নেই। পুরো এলাকায় কমে গেছে কর্মচাঞ্চল্য।

এ বিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক জানান, তিনি এ উপজেলায় যোগদানের পর থেকেই কারখানাটির শ্রমিকদের তিন-চার মাসের বেতন বকেয়া থাকার কথা শুনে আসছেন। পরে সভা করে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন পরিশোধের পরামর্শ দেওয়া হলে মালিকপক্ষ তা মেনে নেয়। এরপর থেকে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন পরিশোধ করা হচ্ছিল।

তিনি বলেন, এবার শুধু এক মাসের বেতন বকেয়া রয়েছে। এ বেতন পরিশোধের জন্য মালিকপক্ষ ১৫ দিনের বেশি সময় চেয়েছে। কিন্তু শ্রমিকরা তা মানতে রাজি হননি। রোববার (১৫ নভেম্বর) শ্রমিকদের বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে। ২৫ তারিখের মধ্যে বেতন পরিশোধের দায়িত্বও নেওয়া হয়েছিল। তারপরও শ্রমিকরা কারও কথা শুনতে চাননি।

শ্রমিকরা কাজে ফিরলে মালিকপক্ষ কারখানা চালু করতে পারে বলে তিনি জানতে পেরেছেন। যারা কাজে ফিরতে চান, তাদেরও সার্বিক সহযোগিতা করা হবে বলে জানান ইউএনও।

  • সর্বশেষ