শিরোনাম
◈ আড়াই মাস পর দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট করার দিকে আমরা ধাবিত হচ্ছি: শিক্ষামন্ত্রী ◈ মেয়ের জন্মদিনে লিটন দা‌সের রেকর্ড, সেঞ্চুরি উৎসর্গ রাজকন্যাকে ◈ পেলের সতীর্থ, ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দিনো সানি মারা গেছেন ◈ অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির ◈ শেখ হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয় খুললেন ছাত্রলীগ নেতাকর্মীরা ◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ পাকিস্তান ২৪ বছরে বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতি করেছে গত ১৭ বছরে তার চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী ◈ বাউবি’র এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ ◈ কুমিল্লায় ডেনিম গার্মেন্টস এক মাসের জন্য বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬, ০৬:২৮ বিকাল
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৬, ০৬:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আড়াই মাস পর দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

প্রায় আড়াই মাস পর ঢাকায় ফিরেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমান। তিনি গত ৩১ আগস্ট থেকে সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছিলেন। সেখান থেকে তিনি সাধারণ পরিষদের সভাপতি হিসেবে কয়েকটি দেশ সফরও করেছেন।

ঢাকার কূটনৈতিক সূত্রগুলো জানায়, তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগদান শেষে শনিবার (১৪ নভেম্বর) ঢাকায় ফিরেন খলিলুর রহমান।

রোববার (১৫ নভেম্বর) তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে অফিস করার পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন। সপ্তাহখানেক বা এরচেয়ে কিছুটা বেশি সময় তার ঢাকায় অবস্থান করার কথা রয়েছে, এ সময়ে তিনি মন্ত্রণালয়ের কিছু গুরত্বপূর্ণ কাজ করবেন বলে আভাস দিচ্ছে সূত্রগুলো।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা যায়, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পাল‌নের জন্য ৩১ আগস্ট থেকে দেশে ছিলেন না খলিলুর রহমান। তিনি গত সেপ্টেম্বরে ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব সামলেছেন। তার সভাপতিত্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বক্তব্য দেন।

সবশেষ, নিউইয়র্ক থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগদান করেন খলিলুর রহমান। পাশাপাশি তিনি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও সরকারপ্রধানের আরও কয়েকটি বৈঠকে উপস্থিত ছিলেন তিনি।

  • সর্বশেষ