শিরোনাম
◈ ন্যানোপ্রযুক্তি ও মহাকাশ যন্ত্র উদ্ভাবনে নাসায় কাজ করছেন বাংলাদেশি বিজ্ঞানী মাহমুদা ◈ ‎‎রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ (ভিডিও) ◈ স্বামীকে তালাক দিতে পারবেন স্ত্রীও, জেনে নিন আইনে যেসব কারণে বিবাহবিচ্ছেদ করা যায় ◈ ফিরছে অর্থনৈতিক সম্ভাবনা: দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্র চালুর উদ্যোগ, নতুন আশায় ভাটি অঞ্চলের মানুষ ◈ সফটওয়্যার জটিলতা ও বকেয়া বিলের কারণে ১০ দিন ধরে বন্ধ স্মার্ট এনআইডি ছাপা, অপেক্ষায় সাড়ে ৫ কোটি ভোটার ◈ যুক্তরাষ্ট্রের ডিএফসির ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ ◈ এমপিদের উদ্দেশে স্পিকারের বক্তব্য মুগ্ধ হয়ে শুনল পুরো সংসদ (ভিডিও) ◈ আপনাকে বলা ছাড়া এই জাতি সমাধান পায় না, এটা আপনার দূর্ভাগ্য: সংসদে প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী(ভিডিও) ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু, পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিট থেকে মঙ্গলবার গ্রিডে যাবে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ সরকারি কেনাকাটায় দেশীয় পণ্য ও নারী-ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে আইন পাস

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬, ০৭:১৮ সকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৬, ০৭:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাচ নিয়ে সমালোচনার মুখে ঢাবি শিক্ষক মোনামী, বললেন ‘পাঁচটি গানে নেচেছি, বেশ করেছি’ (ভিডিও)

ভাইয়ের বিয়েতে নিজের নাচার ভিডিও ছড়িয়ে পড়ার প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী বলেছেন, ‘বেশ করেছি’।

সোমবার নাচের এক মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে। তাতে দেখা যায়, লেহেঙ্গা পরে হিন্দি গানের সঙ্গে তিনি নাচছেন।

পরে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে নিজের ফেইসবুকে একটি পোস্ট দেন মোনামী।

ওই পোস্টে তিনি বলেন, “এমন একটি দেশে, যেখানে একের পর এক ককটেল বিস্ফোরণ আর অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, সেখানে আমার ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে আমার নাচের ভিডিওটি হয়ে উঠেছে ‘খবর’!”

Advertisement

তিনি বলেন, “যদিও ভিডিওটি আমার এক বন্ধুর শেয়ার করা পোস্ট থেকে নেওয়া (যা আমি পরবর্তীতে পুনরায় শেয়ার করেছিলাম), আমার ধারণা ছিল যে আমার বন্ধু তালিকায় থাকা মানুষগুলো অন্তত নিরাপদ বা নির্ভরযোগ্য।

“কিন্তু কী আর করা... হয়তো কিছু টাকা উপার্জনের জন্যই এই ক্লিপটি সংবাদমাধ্যমের কাছে পৌঁছে দেওয়াটা জরুরি ছিল, তাই না?”

পোস্টটি ছড়িয়ে দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, “যিনিই এটি করে থাকুন না কেন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আপনাকে এমন হীন পথ অবলম্বন না করিয়ে উপার্জনের আরও সম্মানজনক ও হালাল উপায় দান করেন।”

হতাশা প্রকাশ করে তিনি আরও বলেন, “আর আমার নাচের কথা যদি বলি...আমি জানি, নাচটিকে নান্দনিকভাবে ফুটিয়ে তোলার মতো বয়স বা শারীরিক গঠন আমার নেই— কিন্তু একজন নৃত্যশিল্পীর জন্য বয়স বা শারীরিক গড়নই যে একমাত্র মাপকাঠি, তা কে নির্ধারণ করল?”

ওই পোস্টে তিনি বলেন, “আমি কি জানতাম না যে, আমার নাচের ভিডিও ফাঁস হলে রাজনৈতিক অঙ্গনের কিছু নির্বোধ মানুষ আমাকে নিয়ে ট্রল করবে?

“অবশ্যই জানতাম! আমি কি তাতে পাত্তা দিয়েছি? একদমই না!”

নাচটি মূলত ভাইয়ের বিয়ের দাবি করে তিনি বলেন, “এটি ছিল আমার একমাত্র ভাইয়ের গায়ে হলুদ, আর তার এই বিশেষ দিনে আমি সবসময়ই নাচতে চেয়েছিলাম। আমি আবারও একই কাজ করতাম... আর নেচেছি বলে আমার কোনো লজ্জা বা সংকোচ নেই— এটি ছিল আমার আনন্দ প্রকাশের একটি মাধ্যম!

“আপনারা তো কেবল একটি ভিডিও পেয়েছেন। আমি তো মোট পাঁচটি গানে নেচেছি। বেশ করেছি!”

  • সর্বশেষ