শিরোনাম
◈ গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে পরিস্থিতি ও যানবাহন চলাচল স্বাভাবিক ◈ ডিসেম্বরের মধ্যেই প্রকাশ হবে এইচএসসি সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়নের ফল: শিক্ষামন্ত্রী ◈ ২০২৭ সালে ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কানাডা, তালিকায় শীর্ষ ১৫-তে যারা ◈ হাতে নেই কাজ! বাড়িতে চরম পরিস্থিতি, একাধিক সমস্যায় অভিনেতা শরদ কাপুরের! (ভিডিও) ◈ গাজীপুরে মহাসড়ক অবরোধ: শ্রমিক অসন্তোষে উত্তাল শিল্পাঞ্চল, ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ মালয়েশিয়ার শ্রমবাজার খুলতেই অভিবাসন ব্যয়ে বড় ফারাক, ১.৫৪ লাখের জায়গায় লাগতে পারে ৭ লাখ টাকা! ◈ প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানি এজেন্টকে যুদ্ধপরিকল্পনার পাতা ও ড্রোনের তথ্য দিতেন ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তা ◈ যুক্তরা‌স্ট্রের কো‌নো মুখ নেই ইরানকে অভিযুক্ত করার! ওয়াশিংটনকে ধুয়ে দিলো তেহরান ◈ রাইন্ডার্সের হ্যাটট্রিকে গ্রিস‌কে বড় ব্যবধা‌নে হারা‌লো নেদারল‌্যান্ডস ◈ লাইভ টকশোতে ‘ফালতু লোক’ মন্তব্য, প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান ছাড়লেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন (ভিডিও)

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৬, ০২:২৪ দুপুর
আপডেট : ১৪ নভেম্বর, ২০২৬, ০২:২৬ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ডিসেম্বরের মধ্যেই প্রকাশ হবে এইচএসসি সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়নের ফল: শিক্ষামন্ত্রী

চলতি বছরের এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ আগামী ডিসেম্বরের মধ্যে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, সে জন্য এইচএসসি সাপ্লিমেন্টারি এবং পুণর্মূল্যায়ন পরীক্ষার ফল ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক কনফারেন্সে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট দূরীকরণে সরকার ও সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছে। এ ছাড়া শিক্ষাব্যবস্থাকে উন্নত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। দেশের উন্নয়নের যাত্রা অবহ্যাত রাখতে গবেষণা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন মন্ত্রী। বলেন, বর্তমান সরকার বিজ্ঞান ও কৃষি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে।

  • সর্বশেষ