শিরোনাম
◈ গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে পরিস্থিতি ও যানবাহন চলাচল স্বাভাবিক ◈ ডিসেম্বরের মধ্যেই প্রকাশ হবে এইচএসসি সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়নের ফল: শিক্ষামন্ত্রী ◈ ২০২৭ সালে ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কানাডা, তালিকায় শীর্ষ ১৫-তে যারা ◈ হাতে নেই কাজ! বাড়িতে চরম পরিস্থিতি, একাধিক সমস্যায় অভিনেতা শরদ কাপুরের! (ভিডিও) ◈ গাজীপুরে মহাসড়ক অবরোধ: শ্রমিক অসন্তোষে উত্তাল শিল্পাঞ্চল, ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ মালয়েশিয়ার শ্রমবাজার খুলতেই অভিবাসন ব্যয়ে বড় ফারাক, ১.৫৪ লাখের জায়গায় লাগতে পারে ৭ লাখ টাকা! ◈ প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানি এজেন্টকে যুদ্ধপরিকল্পনার পাতা ও ড্রোনের তথ্য দিতেন ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তা ◈ যুক্তরা‌স্ট্রের কো‌নো মুখ নেই ইরানকে অভিযুক্ত করার! ওয়াশিংটনকে ধুয়ে দিলো তেহরান ◈ রাইন্ডার্সের হ্যাটট্রিকে গ্রিস‌কে বড় ব্যবধা‌নে হারা‌লো নেদারল‌্যান্ডস ◈ লাইভ টকশোতে ‘ফালতু লোক’ মন্তব্য, প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান ছাড়লেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন (ভিডিও)

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৬, ০২:২০ দুপুর
আপডেট : ১৪ নভেম্বর, ২০২৬, ০২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৭ সালে ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কানাডা, তালিকায় শীর্ষ ১৫-তে যারা

ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে শীর্ষস্থান অর্জন করেছে কানাডা। ২০২৭ সালের নিরাপদ দেশের তালিকায় গত বছরের পঞ্চম অবস্থান থেকে উঠে প্রথম স্থানে জায়গা করে নিয়েছে দেশটি। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।

সম্প্রতি প্রকাশিত বিশ্বের নিরাপদ ভ্রমণ গন্তব্যের বার্ষিক তালিকায় এ তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ে ট্রাভেল প্রোটেকশন এ তালিকা প্রকাশ করেছে। বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণের ক্ষেত্রে মার্কিন পর্যটকদের অভিজ্ঞতা, ধারণা ও নিরাপত্তাবোধের ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়।

এবার তালিকাটির ১০ম বছর। এতে শুধু ব্যক্তিগত নিরাপত্তাই নয়, নারী, সংখ্যালঘু ও এলজিবিটিকিউআইএ+ পর্যটকদের প্রতি আচরণ এবং সংশ্লিষ্ট দেশের ভূরাজনৈতিক পরিস্থিতিও বিবেচনায় নেওয়া হয়েছে।

কানাডা এবার নারী, সংখ্যালঘু এবং এলজিবিটিকিউআইএ+ সম্প্রদায়ের পর্যটকদের নিরাপত্তার ক্ষেত্রে ভালো মূল্যায়ন পেয়েছে। এসব বিষয় দেশটিকে তালিকায় ১৪টি দেশের ওপরে উঠে শীর্ষস্থান অর্জনে সহায়তা করেছে।

Advertisement

২০২৭ সালের তালিকায় কানাডার পর দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড এবং তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। ইউরোপের দেশগুলোর অবস্থানও এবার বেশ ভালো। বিশেষ করে স্ক্যান্ডিনেভীয় অঞ্চলের কয়েকটি দেশ তালিকায় এগিয়ে এসেছে।

ভ্রমণের জন্য বিশ্বের শীর্ষ ১৫ নিরাপদ দেশ

বার্কশায়ার হ্যাথাওয়ে ট্রাভেল প্রোটেকশনের ২০২৭ সালের তালিকা অনুযায়ী, ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ ১৫টি দেশ হলো—

১. কানাডা

২. নিউজিল্যান্ড

৩. অস্ট্রেলিয়া

৪. আইসল্যান্ড

৫. জাপান

৬. অস্ট্রিয়া

৭. আয়ারল্যান্ড

৮. নেদারল্যান্ডস

৯. ডেনমার্ক

১০. পর্তুগাল

১১. নরওয়ে

১২. সুইজারল্যান্ড

১৩. ইতালি

১৪. স্পেন

১৫. জার্মানি

  • সর্বশেষ