শিরোনাম
◈ বারিধারার বাসা থেকে ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার ◈ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে থাকছে না সুপার সিক্স ◈ ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও ◈ সরকার নির্ধারিত দামে ডিলাররাও পাচ্ছেন না এলপিজি, বাড়তি দাম গুনছেন ভোক্তারা ◈ উপাচার্য দিনভর অবরুদ্ধ, তিন দিনের জন্য বন্ধ জাতীয় বিশ্ববিদ্যালয় ◈ ন্যানোপ্রযুক্তি ও মহাকাশ যন্ত্র উদ্ভাবনে নাসায় কাজ করছেন বাংলাদেশি বিজ্ঞানী মাহমুদা ◈ ‎‎রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ (ভিডিও) ◈ স্বামীকে তালাক দিতে পারবেন স্ত্রীও, জেনে নিন আইনে যেসব কারণে বিবাহবিচ্ছেদ করা যায় ◈ ফিরছে অর্থনৈতিক সম্ভাবনা: দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্র চালুর উদ্যোগ, নতুন আশায় ভাটি অঞ্চলের মানুষ ◈ সফটওয়্যার জটিলতা ও বকেয়া বিলের কারণে ১০ দিন ধরে বন্ধ স্মার্ট এনআইডি ছাপা, অপেক্ষায় সাড়ে ৫ কোটি ভোটার

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬, ১০:০৫ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৬, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে থাকছে না সুপার সিক্স

স্পোর্টস ডেস্ক: আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের কাঠামোতে পরিবর্তন এনেছে আইসিসি। গত তিন আসরে থাকলেও, এবার বাছাইপর্ব থেকে সুপার সিক্স রাউন্ড বাদ দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা।
২০২৭ সালের ফেব্রুয়ারি-মার্চে ১০ দল নিয়ে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব।

আগের আসরগুলোতে ১০ দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলত। এরপর দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল নিয়ে হতো সুপার সিক্স পর্ব। বাছাইপর্বে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হতো এবং শীর্ষ দুই দল মূল টুর্নামেন্টে জায়গা করে নিত। তবে আগামী বছরের বাছাইপর্বে সুপার সিক্স পর্ব না থাকায় ম্যাচ হবে ২৩টি।

ইন্দোনেশিয়ার বালিতে রোববার সভা শেষে আইসিসি জানায়, আগের মতো ১০ দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। দুই গ্রুপের সেরা দুটি দল উঠবে সেমি-ফাইনালে। এরপর হবে ফাইনাল।

২০২৭ বিশ্বকাপের নতুন কাঠামো অনুযায়ী, বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল সরাসরি জায়গা পাবে ১৪ দলের মূল টুর্নামেন্টে। বাছাইপর্বে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হওয়া দলগুলো খেলবে বিশ্বকাপের প্রাথমিকপর্বে, যার নাম দেওয়া হয়েছে ‘সুপার সিরিজ।’ সেখান থেকে সেরা দলটি মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

বাছাইপর্বে খেলা নিশ্চিত করেছে ছয়টি দল। র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে জায়গা পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড। আর বিশ্বকাপ লিগ-২ থেকে যোগ্যতা অর্জন করেছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড ও ওমান।

বাকি চারটি দল নির্ধারিত হবে আগামী মাসে নেপালে অনুষ্ঠেয় বাছাইপর্বের প্লে-অফ থেকে। এই প্লে-অফে খেলবে বিশ্বকাপ লিগ-২-এর পয়েন্ট তালিকার নিচের চার দল এবং চ্যালেঞ্জ লিগের আট দলের মধ্য থেকে যোগ্যতা অর্জন করা চারটি দল।

  • সর্বশেষ