শিরোনাম
◈ সরকা‌রের ভেতর অস্ব‌স্তি, স‌চিব ও ইউএনও পদমর্যাদার ৩ শতাধিক কর্মকর্তা নজরদা‌রি‌তে ◈ আফগানিস্তানে রেডিওতে ক্রিকেটের খবর, ধারাভাষ্য ও ম্যাচের ফল প্রচার নিষিদ্ধ করলো তালিবান  ◈ বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন ◈ ন্যূনতম মজুরির দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ◈ বারিধারা থেকে গ্রেপ্তারের পর ডিবি হেফাজতে সাবেক মেয়র সাঈদ খোকন ◈ ঢাকা-ময়মনসিংহ ও ভোগড়া বাইপাস মহাসড়কে পোশাকশ্রমিকদের অবরোধ, পুলিশ-বিজিবির টিয়ার শেল নিক্ষেপ ◈ স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতির প্রস্তাব অর্থমন্ত্রীর ◈ লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত চার (ভিডিও) ◈ প্যারিসে ৬২৩ কোটি টাকা বিনিয়োগে ৬ষ্ঠ হোটেল খুলছেন রোনালদো ◈ অস্থির বস্ত্র ও তৈরি পোশাক খাতে ব্যাংক ঋণ সাড়ে ৩ লাখ কোটি টাকা

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আফগানিস্তানে রেডিওতে ক্রিকেটের খবর, ধারাভাষ্য ও ম্যাচের ফল প্রচার নিষিদ্ধ করলো তালিবান 

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানে রেডিওতে ক্রিকেটের ধারাভাষ্য ও খেলার খবর প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে তালিবান সরকার। দেশটির সব রেডিও স্টেশনকে ক্রিকেটসংক্রান্ত খবর প্রচার না করার নির্দেশ দিয়েছে তথ্য ও সংস্কৃতি দপ্তর। ম্যাচের ধারাভাষ্যের পাশাপাশি জাতীয় দলের ম্যাচের ফলাফলও প্রচার করা যাবে না।

সংবাদসংস্থার খবর অনুযায়ী, রোববার এ নির্দেশ দেওয়া হয়। তবে কী কারণে এমন সিদ্ধান্ত, তা স্পষ্ট করা হয়নি। নির্দেশনাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

আফগানিস্তানের সবচেয়ে জনপ্রিয় খেলাগুলোর একটি ক্রিকেট। সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক ক্রিকেটে বিশেষ করে সাদা বলের সংস্করণে শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে তারা। বর্তমানে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলছে আফগানিস্তান। কিন্তু নতুন নির্দেশনার কারণে সেই ম্যাচের খবরও রেডিওতে শুনতে পারবেন না দেশটির ক্রিকেটপ্রেমীরা।

তালিবান ক্ষমতায় আসার পর থেকেই আফগানিস্তানে খেলাধুলার ওপর নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নারীদের সব ধরনের খেলাধুলা নিষিদ্ধ। বন্ধ করা হয়েছে মিক্সড মার্শাল আর্টের মতো খেলাও। নারীদের ক্রিকেটে অংশগ্রহণের সুযোগ না থাকায় এর আগে আফগানিস্তানের পুরুষ দলের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ বাতিল করেছে অস্ট্রেলিয়া। এবার রেডিওতে ক্রিকেটের খবর প্রচার বন্ধের নির্দেশ দেশটির ক্রীড়াঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

  • সর্বশেষ