শিরোনাম
◈ বিদেশি কর্মীদের নিয়োগে নতুন শর্ত, স্পনসর করা গ্রিন কার্ডের নিয়ম কঠোর করছে যুক্তরাষ্ট্র ◈ অবশেষে জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ, উদ্বোধনে পুতিনের যোগ দেয়া নিয়ে যা জানা গেল ◈ বাংলাদেশে মার্কিন বিনিয়োগ ও বেসরকারি পুঁজি আকর্ষণে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ গোপালগঞ্জে অস্ত্র হাতে যাদের দেখা গেছে, তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খাতুন খালাস ◈ ফ্লাইট ও মাইক্রোসফটের পর এবার যুক্তরাষ্ট্রের জেপি মরগানসহ একাধিক ব্যাংকে প্রযুক্তিগত বিপর্যয়, ভোগান্তিতে গ্রাহকরা ◈ যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা হামলার ছক ইরানের, টার্গেটে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা: সিএনএন ◈ সরকা‌রের ভেতর অস্ব‌স্তি, স‌চিব ও ইউএনও পদমর্যাদার ৩ শতাধিক কর্মকর্তা নজরদা‌রি‌তে ◈ আফগানিস্তানে রেডিওতে ক্রিকেটের খবর, ধারাভাষ্য ও ম্যাচের ফল প্রচার নিষিদ্ধ করলো তালিবান  ◈ বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬, ০২:১৩ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৬, ০২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশি কর্মীদের নিয়োগে নতুন শর্ত, স্পনসর করা গ্রিন কার্ডের নিয়ম কঠোর করছে যুক্তরাষ্ট্র

বার্তাসংস্থা আনাদোলু: বিদেশি কর্মীদের জন্য নিয়োগদাতাদের স্পনসর করা গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়ায় কঠোর নিয়ম চালুর প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তর। প্রস্তাবটি কার্যকর হলে বিদেশি কর্মী নিয়োগের আগে যোগ্য মার্কিন কর্মীদের খুঁজে বের করতে নিয়োগদাতাদের আরও কঠোর প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। চাকরির বিজ্ঞাপন প্রকাশ থেকে শুরু করে কর্মী নিয়োগের প্রচেষ্টার প্রমাণ দেয়া—সব ক্ষেত্রেই আসছে নতুন বাধ্যবাধকতা। এতে যুক্তরাষ্ট্রে নিয়োগদাতাদের স্পনসর করা গ্রিন কার্ড প্রত্যাশী বিদেশিদের জন্য প্রক্রিয়াটি আরও জটিল হতে পারে।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, নতুন প্রস্তাব অনুযায়ী, বিদেশি কর্মী নিয়োগের আগে যোগ্য মার্কিন কর্মীদের খুঁজে বের করতে নিয়োগদাতাদের আরও বেশি চেষ্টা করতে হবে। চাকরির বিজ্ঞাপন অনলাইনে প্রকাশ, অন্তত ৯০ দিন বিজ্ঞপ্তি বহাল রাখা এবং মার্কিন কর্মীদের নিয়োগে আন্তরিক প্রচেষ্টার প্রমাণ দেয়াসহ বেশ কিছু নতুন শর্ত যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

শ্রম দপ্তরের দাবি, এর মাধ্যমে উচ্চ দক্ষতা ও বেশি বেতনের চাকরিতে মার্কিন কর্মীরা অগ্রাধিকার পাবেন। সোমবার এ প্রস্তাব দিয়ে মার্কিন এই দপ্তরটি বলেছে, এর ফলে মার্কিন কর্মীদের সুরক্ষা আরও জোরদার হবে।

মার্কিন শ্রমমন্ত্রী কিথ সন্ডারল্যান্ড এক বিবৃতিতে বলেন, ‘মার্কিন কর্মীরা বিশ্বের সেরা। চাকরির ক্ষেত্রে প্রথম ও সেরা সুযোগগুলো পাওয়ার অধিকার তাদেরই। কিন্তু বিদ্যমান নিয়মের সুযোগ নিয়ে প্রতিষ্ঠানগুলো মার্কিন কর্মীদের আগে বিবেচনা না করেই বিদেশি কর্মীদের জন্য গ্রিন কার্ড স্পনসর করতে পারছে।’

Advertisement

তিনি আরও বলেন, ‘প্রস্তাবিত এই পরিবর্তনের ফলে উচ্চ দক্ষতা ও বেশি বেতনের চাকরির সুযোগের ক্ষেত্রে বিদেশি কর্মীদের আগে মার্কিন কর্মীরা অগ্রাধিকার পাবেন।’

মার্কিন শ্রম দপ্তর জানিয়েছে, স্থায়ী শ্রমিক সনদ কর্মসূচির (পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন প্রোগ্রাম) আওতায় প্রায় ২০ বছরের মধ্যে এই প্রথম ব্যাপক পরিসরে বিধিবিধান সংস্কারের প্রস্তাব দেয়া হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, নিয়োগদাতাদের চাকরির বিজ্ঞাপন ছাপানো পত্রিকার বদলে অনলাইনে প্রকাশ করতে হবে। বিজ্ঞপ্তি অন্তত ৯০ দিন রাখতে হবে এবং যোগ্য মার্কিন কর্মী নিয়োগের জন্য তারা ‘আন্তরিকভাবে চেষ্টা’ করেছেন, তার প্রমাণ দেখাতে হবে। এ ছাড়া বিদেশি কর্মীদের উপযোগী করে চাকরির শর্ত বা সুযোগ সাজানোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছে শ্রম দপ্তর।

এর পাশাপাশি প্রস্তাবে এমন একটি প্রশাসনিক ছাড়ও তুলে দেয়ার কথা বলা হয়েছে, যার ফলে নিয়োগদাতারা ফিজিক্যাল থেরাপিস্ট, নার্স এবং বিজ্ঞান বা শিল্পকলায় অসাধারণ দক্ষতাসম্পন্ন কর্মীদের নিয়োগের ক্ষেত্রে শ্রমবাজার যাচাইয়ের বাধ্যবাধকতা এড়িয়ে যেতে পারতেন।

শ্রম দপ্তরের তথ্য অনুযায়ী, গত দুই বছরের মধ্যে যেসব প্রতিষ্ঠান মার্কিন কর্মীদের ছাঁটাই করেছে, তারা একই ধরনের বা কাছাকাছি পদের জন্য শ্রমিক সনদ চাইতে পারবে না। প্রস্তাবটি প্রকাশের পর ৬০ দিনের মধ্যে প্রস্তাবিত নিয়মের বিষয়ে মতামত জানানো যাবে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

  • সর্বশেষ