শিরোনাম
◈ বিদেশি কর্মীদের নিয়োগে নতুন শর্ত, স্পনসর করা গ্রিন কার্ডের নিয়ম কঠোর করছে যুক্তরাষ্ট্র ◈ অবশেষে জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ, উদ্বোধনে পুতিনের যোগ দেয়া নিয়ে যা জানা গেল ◈ বাংলাদেশে মার্কিন বিনিয়োগ ও বেসরকারি পুঁজি আকর্ষণে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ গোপালগঞ্জে অস্ত্র হাতে যাদের দেখা গেছে, তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খাতুন খালাস ◈ ফ্লাইট ও মাইক্রোসফটের পর এবার যুক্তরাষ্ট্রের জেপি মরগানসহ একাধিক ব্যাংকে প্রযুক্তিগত বিপর্যয়, ভোগান্তিতে গ্রাহকরা ◈ যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা হামলার ছক ইরানের, টার্গেটে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা: সিএনএন ◈ সরকা‌রের ভেতর অস্ব‌স্তি, স‌চিব ও ইউএনও পদমর্যাদার ৩ শতাধিক কর্মকর্তা নজরদা‌রি‌তে ◈ আফগানিস্তানে রেডিওতে ক্রিকেটের খবর, ধারাভাষ্য ও ম্যাচের ফল প্রচার নিষিদ্ধ করলো তালিবান  ◈ বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬, ০২:০৩ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৬, ০২:০৩ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বাংলাদেশে মার্কিন বিনিয়োগ ও বেসরকারি পুঁজি আকর্ষণে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা: পররাষ্ট্র মন্ত্রণালয়

মনিরুল ইসলাম: বাংলাদেশে প্রকল্পে অর্থায়নের যোগ্যতা দিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা (ডিএফসি)। এর ফলে দেশে মার্কিন বিনিয়োগ আকর্ষণ, বেসরকারি পুঁজি সংগ্রহ এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছে সরকার।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে প্রকল্পগুলোকে ডিএফসির অর্থায়নের আওতায় আনার ঘোষণাকে স্বাগত জানিয়েছে সরকার।

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে বাংলাদেশের ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগ ও সম্পৃক্ততার প্রতিফলন হিসেবে এ সিদ্ধান্তকে দেখা হচ্ছে। একই সঙ্গে এটি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জনের ফলে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ আকর্ষণ, বেসরকারি খাতের পুঁজি সংগ্রহ এবং বাণিজ্যিকভাবে লাভজনক ও উন্নয়নমুখী প্রকল্প বাস্তবায়নের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থা জোরদারেও এটি ভূমিকা রাখবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা এবং বর্তমান সরকারের চলমান সংস্কার উদ্যোগের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলনও এ সিদ্ধান্ত। বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি এবং শ্রমমান শক্তিশালী করতে সরকারের নেওয়া উদ্যোগের বিষয়টিও এতে প্রতিফলিত হয়েছে।

ডিএফসির অর্থায়নের সুযোগকে বাস্তব বিনিয়োগে রূপান্তর, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের জন্য অভিন্ন সমৃদ্ধি নিশ্চিত করতে সরকার কাজ করতে আগ্রহী বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

  • সর্বশেষ