শিরোনাম
◈ ফারাক্কার ভয়াবহ প্রভাব: পদ্মায় পানিপ্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদ-নদী ◈ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কবে ও কোথায় আঘাত হানবে? ◈ আইপিএল থে‌কে ম‌হেন্দ্র সিং ধো‌নির বিদায় ◈ শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে শিক্ষার্থীদের: প্রধানমন্ত্রী ◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান; পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ, রূপপুর থেকে জাতীয় গ্রিডে গেল ৩৫০ মেগাওয়াট ◈ ইনফান্তিনোর বিরুদ্ধে ফিফা সভাপতি নির্বাচনে লড়বেন ফরাসি ফুটবল প্রধান ◈ পদত্যাগ করলেন বিএনপির এমপি ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা ◈ বিদেশি কর্মীদের নিয়োগে নতুন শর্ত, স্পনসর করা গ্রিন কার্ডের নিয়ম কঠোর করছে যুক্তরাষ্ট্র ◈ অবশেষে জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ, উদ্বোধনে পুতিনের যোগ দেয়া নিয়ে যা জানা গেল ◈ বাংলাদেশে মার্কিন বিনিয়োগ ও বেসরকারি পুঁজি আকর্ষণে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬, ০৭:৫৩ বিকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৬, ০৭:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে ওয়ারেন্টভুক্ত পলাতক খুনি মিজান গ্রেপ্তার  

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের তাড়াইলে বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত এক খুনি ডাকাতকে গ্রেপ্তার করেছে তাড়াইল থানা পুলিশ। তাড়াইলের পরোয়ানাভুক্ত পলাতক আসামি মিজানুর রহমান (মিজান ডাকাত ৫৫) গ্রেফতার করেছে তাড়াইল পুলিশের একটি ইউনিট। গ্রেফতারকৃত আসামি মিজানুর রহমান (মিজান ডাকাত) তাড়াইল থানার সিআর মামলা নং-১৪(৪)২৬, ধারা-১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/১১৪/৫০৬/৩৪ পেনাল কোড এর পরোয়ানাভুক্ত পলাতক আসামী।

১৬ নভেম্বর দিবাগত রাত অনুমান ৪টার সময় তাড়াইলের করাতি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ১৭ নভেম্বর সকালে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী কার্যক্রমের জন্য কোর্টে প্রেরন করে পুলিশ।

ধৃত মিজানুর রহমান (মিজান ডাকাত) উপজেলার দিগদাইড় ইউনিয়নের করাতি গ্রামের মৃত ইছব আলী খার ছেলে।

সর্বশেষ ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল' বঙ্গবন্ধু সংগঠণ তাড়াইল শাখার একজন সদস্য বলে তিনি নিজেকে দাপটের সঙ্গে পরিচয় দিয়ে তার অপকর্মগুলো ঢেকে রাখতেন।

Advertisement

খোঁজ নিয়ে জানা যায়- তাড়াইল বাজারে ১৯৮৮ সালের জালাল চেয়ারম্যান হত্যা মামলায় ধৃত মিজানের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হলেও এরশাদ সরকারের আমলে বিশেষ ক্ষমায় সে মুক্তি পায়। কিন্তু নথিতে উল্লেখ রয়েছে, বয়স বিবেচনায় তাকে মৃত্যুদন্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বিগত ১৬ জানুয়ারি ১৯৯০ ইং তারিখে মামলা নং- ৬৯/৮৮, রায় দেন আদালত। তৎকালীন রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন (এপিপি) আবু বকর সিদ্দিক। 

এরপর থেকেই কথিত মিজান ডাকাত অপরাধ জগতে আরো বেপরোয়া হয়ে উঠে। এলাকায় গরু সহ সকল ধরনের চুরি-ডাকতি, খুন-মার্ডার ও মাদক ব্যবসাসহ এমন কোন অপকর্ম নাই যেখানে তার সম্পৃক্ততা নাই। গ্রামের নিরীহ জনগন তার অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ।

করাতি, শিমুলিয়া ও তাড়াইল সহ আসে-পাশের লোকজন এই মিজান খুনি-ডাকাতের অত্যাচারে অতিষ্ঠ হয়েও বাদী হয়ে আইনের আশ্রয় নিতে পারতো না প্রানের ভয়ে, বা কেউ প্রতিবাদ বা মূখ খুলতে সাহস পেতো না।

তার এসব অত্যাচার-নির্যাতন ও জবর-দখল থেকে মুক্তি পেতে, গত ৫ আগষ্টের পরে এলাকাবাসী গোপনে একত্রিত হয়ে কিশোরগঞ্জ সেনাক্যাম্পের অধিনায়ক বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

আজ তার গ্রেফতারের বিষয়টি এলাকায় জানাজানি হলে অনেকেই শুকরিয়া স্বরূপ নফল নামাজ আদায় সহ স্বস্তির নিঃশ্বাসে আনন্দে ভাসছে।

  • সর্বশেষ