শিরোনাম
◈ আইপিএল থে‌কে ম‌হেন্দ্র সিং ধো‌নির বিদায় ◈ শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে শিক্ষার্থীদের: প্রধানমন্ত্রী ◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান; পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ, রূপপুর থেকে জাতীয় গ্রিডে গেল ৩৫০ মেগাওয়াট ◈ ইনফান্তিনোর বিরুদ্ধে ফিফা সভাপতি নির্বাচনে লড়বেন ফরাসি ফুটবল প্রধান ◈ পদত্যাগ করলেন বিএনপির এমপি ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা ◈ বিদেশি কর্মীদের নিয়োগে নতুন শর্ত, স্পনসর করা গ্রিন কার্ডের নিয়ম কঠোর করছে যুক্তরাষ্ট্র ◈ অবশেষে জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ, উদ্বোধনে পুতিনের যোগ দেয়া নিয়ে যা জানা গেল ◈ বাংলাদেশে মার্কিন বিনিয়োগ ও বেসরকারি পুঁজি আকর্ষণে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ গোপালগঞ্জে অস্ত্র হাতে যাদের দেখা গেছে, তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খাতুন খালাস

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬, ০৬:২১ বিকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৬, ০৬:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ত্র নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ ও নাগরিকদের মারধরের অভিযোগ, বিএসএফ সদস্য আটক

সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে অস্ত্রসহ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে নাগরিকদের মারধরের ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিছনাকান্দি সীমান্তের প্রায় ২০০ গজ ভেতর থেকে তাকে আটক করা হয়।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ বিছনাকান্দি বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে অস্ত্রসহ ওই বিএসএফ সদস্যকে আটক করে। পরে তাকে বিছনাকান্দি বিওপিতে নিয়ে যাওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিএসএফের এক সদস্য অস্ত্রসহ বাংলাদেশের অভ্যন্তরে ২০০ গজ ঢুকে পড়েন। খবর পেয়ে বিজিবির টহল দল তাৎক্ষণিক তাকে নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে তিনি বিওপিতে রয়েছেন।

লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ আরও জানান, উভয় দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যকে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ