শিরোনাম
◈ টুঙ্গিপাড়া থানাসহ এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ ◈ সামাজিক মাধ্যমে অডিও ছড়ানোর পর ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন ◈ ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন মোটরসাইকেলে আগুন ◈ রাজধানীতে মিরপুর, মহাখালী ও বাড্ডায় তিন ঘণ্টার ব্যবধানে তিন বাসে আগুন, আটক ১ ◈ ‘আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে যাবে’: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আইনজীবীকে পিটিয়ে আহত, সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা আদালত চত্বরে ◈ চেহারায় পরিবর্তন, গোপনে খাবার সরবরাহ: গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে বারিধারার ফ্ল্যাটে যেভাবে লুকিয়ে ছিলেন সাঈদ খোকন ◈ শ্রমিক অসন্তোষে ধৈর্য ধরে পরিস্থিতি সামলাচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ টুঙ্গিপাড়া থানায় হামলাকারী ও মাইকিং করে উসকানিদাতাদের শনাক্তের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ যে কারণে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সব স্বর্ণখনি বন্ধের ঘোষণা

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬, ১২:৩৫ রাত
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৬, ১২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টুঙ্গিপাড়া থানাসহ এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

এমপি জিলানীর বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা এবং স্থানীয় বিএনপিদলীয় সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িসহ কয়েকটি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা এসব স্থাপনায় আগুন দেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা এসকেন্দার শেখ অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়ায় চলমান সহিংসতার ঘটনায় মঙ্গলবার পুলিশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। এর জেরে সন্ধ্যার পর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলার আহ্বান জানানো হয়। একপর্যায়ে নেতাকর্মীরা সংগঠিত হয়ে টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগ করে আটক ব্যক্তিদের থানা থেকে ছিনিয়ে নিয়ে যান।

Advertisement

এছাড়া হামলাকারীরা স্থানীয় সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস (টিয়ারশেল) ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা এসকেন্দার শেখ বলেন, আমরা খবর পেয়েছি টুঙ্গিপাড়া থানা, চৌরঙ্গীর মোড় ও বাঁশবাড়িয়া এলাকার কয়েকটি বাড়িতে আগুন ধরানো হয়েছে। তবে নিরাপত্তার অভাবে আমরা ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে স্টেশন থেকে বের হতে পারছি না। পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা দেওয়া হলে আমরা আগুন নেভাতে বের হতে পারব।

এ ঘটনায় পুলিশের বক্তব্য জানতে গোপালগঞ্জের পুলিশ সুপার এবং টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তারা সাড়া দেননি।

  • সর্বশেষ