শিরোনাম
◈ ইউরোপ যাওয়ার স্বপ্নে শ্রীলঙ্কায় গিয়ে বিপাকে বাংলাদেশি কর্মীরা ◈ ফারাক্কার ভয়াবহ প্রভাব: পদ্মায় পানিপ্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদ-নদী ◈ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কবে ও কোথায় আঘাত হানবে? ◈ আইপিএল থে‌কে ম‌হেন্দ্র সিং ধো‌নির বিদায় ◈ শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে শিক্ষার্থীদের: প্রধানমন্ত্রী ◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান; পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ, রূপপুর থেকে জাতীয় গ্রিডে গেল ৩৫০ মেগাওয়াট ◈ ইনফান্তিনোর বিরুদ্ধে ফিফা সভাপতি নির্বাচনে লড়বেন ফরাসি ফুটবল প্রধান ◈ পদত্যাগ করলেন বিএনপির এমপি ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা ◈ বিদেশি কর্মীদের নিয়োগে নতুন শর্ত, স্পনসর করা গ্রিন কার্ডের নিয়ম কঠোর করছে যুক্তরাষ্ট্র ◈ অবশেষে জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ, উদ্বোধনে পুতিনের যোগ দেয়া নিয়ে যা জানা গেল

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬, ০৯:২১ রাত
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৬, ০৯:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঘারপাড়া ডিগ্রি কলেজে গাছ কাটার ঘটনায় ১৮ দিনেও তদন্ত প্রতিবেদন জমা পড়েনি

আজিজুল ঈসলামঃ যশোরের বাঘারপাড়া ডিগ্রি কলেজে গাছের ডাল ছাঁটাইয়ের নামে বড় বড় মেহগনি গাছের মোটা ডাল কেটে ফেলার ঘটনায় ১৮ দিন পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন জমা পড়েনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে। এদিকে বন বিভাগের সিজার (জব্দ) তালিকায় ৭০ পিস কাঠের লগ, ৩১ পিস ববিন ও ১৫০ মণ জ্বালানি কাঠের তথ্য নথিভুক্ত হয়েছে। তবে এত বিপুল পরিমাণ কাঠের বিষয়ে তদন্তের অগ্রগতি ও প্রতিবেদন জমা না হওয়ায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।

গত ৩১ অক্টোবর সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত স্থানীয় চারজন শ্রমিক কলেজ ক্যাম্পাসের ১৬টি মেহগনি গাছের বড় বড় ও মোটা ডাল কেটে ফেলে। ডাল ছাঁটাইয়ের পরিবর্তে গাছের মূল্যবান অংশ কেটে লগ তৈরির ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার পর বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকার। কমিটিতে রয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, একজন বন কর্মকর্তা এবং পৌরসভার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা। তাঁদের দ্রুত তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু ঘটনার ১৮ দিন পার হলেও প্রতিবেদন জমা না পড়ায় তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে বাঘারপাড়া উপজেলা বন বিভাগের সিজার তালিকায় ৭০ পিস কাঠের লগ, ৩১ পিস ববিন এবং ১৫০ মণ জ্বালানি কাঠের তথ্য পাওয়া গেছে।

সরেজমিনে দেখা গেছে, কলেজের মূল ভবনের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে প্রায় ২৫টি বড় মেহগনি গাছ। দীর্ঘদিন ধরে গাছগুলো কলেজ ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি শিক্ষার্থীদের ছায়া দিয়ে আসছিল। কিন্তু ডাল ছাঁটাইয়ের নামে এসব গাছের মোটা ডাল কেটে ফেলায় গাছগুলোর স্বাভাবিক গঠন ও সৌন্দর্য নষ্ট হয়েছে।

Advertisement

অভিযোগ উঠেছে, প্রয়োজনীয় ডাল ছাঁটাইয়ের পরিবর্তে পরিকল্পিতভাবে গাছের মোটা ডাল কেটে কাঠের লগ তৈরি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রতিবাদে শিক্ষার্থীরা মানববন্ধন করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

এর আগে বাঘারপাড়া সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠেও গাছের ডাল ছাঁটাইয়ের নামে বড় বড় ডাল কেটে বিক্রি করার অভিযোগ উঠেছিল।

তদন্ত কমিটির সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশিকুজ্জামান বলেন, বন বিভাগের ফরেস্টার কাঠের সিজার তালিকা করেছেন। দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কাজ চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকার বলেন, তদন্ত প্রতিবেদন এখনো তাঁর হাতে পৌঁছায়নি। কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হচ্ছে।

  • সর্বশেষ