শিরোনাম
◈ ইউরোপ যাওয়ার স্বপ্নে শ্রীলঙ্কায় গিয়ে বিপাকে বাংলাদেশি কর্মীরা ◈ ফারাক্কার ভয়াবহ প্রভাব: পদ্মায় পানিপ্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদ-নদী ◈ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কবে ও কোথায় আঘাত হানবে? ◈ আইপিএল থে‌কে ম‌হেন্দ্র সিং ধো‌নির বিদায় ◈ শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে শিক্ষার্থীদের: প্রধানমন্ত্রী ◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান; পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ, রূপপুর থেকে জাতীয় গ্রিডে গেল ৩৫০ মেগাওয়াট ◈ ইনফান্তিনোর বিরুদ্ধে ফিফা সভাপতি নির্বাচনে লড়বেন ফরাসি ফুটবল প্রধান ◈ পদত্যাগ করলেন বিএনপির এমপি ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা ◈ বিদেশি কর্মীদের নিয়োগে নতুন শর্ত, স্পনসর করা গ্রিন কার্ডের নিয়ম কঠোর করছে যুক্তরাষ্ট্র ◈ অবশেষে জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ, উদ্বোধনে পুতিনের যোগ দেয়া নিয়ে যা জানা গেল

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬, ০৯:২২ রাত
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৬, ০৯:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে ভাড়াবাসা থেকে বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার : বাগেরহাটেরফকিরহাটে একটি ভাড়াবাসা থেকে মেহেদী হাসান (২২) নামের এক বাস চালকের ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার লখপুর ইউনিয়নের বড়খাজুরা গ্রামে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।

নিহত বাসচালক বরগুনা সদর এলাকার জামাল সরদারের ছেলে। তিনি তার স্ত্রীকে নিয়ে গত এক সপ্তাহ আগে উপজেলার লখপুর ইউনিয়নের বড়খাজুরা গ্রামে একটি ভাড়াবাসায় বসবাস শুরু করেন।

থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ভবতোষ রায় জানান, বাসচালক মেহেদী হাসান সোমবার দিবাগত রাতের কোন এক সময় ঘরের আড়ার সাথে গলাই কাপড় দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ উদ্ধার করা হয়। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে তা সঠিকভাবে এখনো জানা যায়নি।

Advertisement

নিহতের স্ত্রী মুন্নি আক্তার জানান, রাতে তিনি অন্য কক্ষে ঘুমিয়ে ছিলেন। সকালে ঘুম থেকে উঠে দেখেন ঘরের আড়ার সাথে গলাই কাপড় দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তার স্বামীর মরদেহ দেখতে পান।

বাড়ির গৃহকর্তা হৃদয় ইসলামের স্ত্রী মোসা: আসমা বেগম জানান, ওই দম্পতি গত ১১ নভেম্বর  তাদের বাড়ির দুটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস শুরু করে। তবে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি জানান।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রজিউল্লাহ খান বিষয়টি নিশ্চিত  করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন আসলে কিভাবে মৃত্যু হয়েছে তা সঠিকভাবে জানা যাবে।

  • সর্বশেষ