শিরোনাম
◈ ইউরোপ যাওয়ার স্বপ্নে শ্রীলঙ্কায় গিয়ে বিপাকে বাংলাদেশি কর্মীরা ◈ ফারাক্কার ভয়াবহ প্রভাব: পদ্মায় পানিপ্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদ-নদী ◈ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কবে ও কোথায় আঘাত হানবে? ◈ আইপিএল থে‌কে ম‌হেন্দ্র সিং ধো‌নির বিদায় ◈ শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে শিক্ষার্থীদের: প্রধানমন্ত্রী ◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান; পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ, রূপপুর থেকে জাতীয় গ্রিডে গেল ৩৫০ মেগাওয়াট ◈ ইনফান্তিনোর বিরুদ্ধে ফিফা সভাপতি নির্বাচনে লড়বেন ফরাসি ফুটবল প্রধান ◈ পদত্যাগ করলেন বিএনপির এমপি ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা ◈ বিদেশি কর্মীদের নিয়োগে নতুন শর্ত, স্পনসর করা গ্রিন কার্ডের নিয়ম কঠোর করছে যুক্তরাষ্ট্র ◈ অবশেষে জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ, উদ্বোধনে পুতিনের যোগ দেয়া নিয়ে যা জানা গেল

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬, ০৯:২৯ রাত
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৬, ০৯:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সান্তাহারে কানে ফোন নিয়ে রেললাইনে হাঁটার সময় প্রাণ গেল কলেজছাত্রীর

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে কলেজ থেকে বাড়ি ফেরার পথে কানে মোবাইল ফোন নিয়ে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে শিল্পা বানু (২৪) নামে এক কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সান্তাহার জংশন স্টেশনের দক্ষিণ পার্শ্বে সাহেবপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিল্পা বানু উপজেলার সান্তাহার ইউনিয়নের কাশিমিলা গ্রামের ইসলাম হোসেনের মেয়ে। তিনি সান্তাহার সরকারি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার কলেজ থেকে বাড়ি ফেরার পথে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন শিল্পা। এ সময় তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন। পথে চিলাহাটি থেকে ঢাকাগামী আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া এলাকায় পৌঁছালে ট্রেনে কাটা পড়ে তাঁর শরীর দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান কলেজ শিক্ষার্থী শিল্পা বানু।

নিহতের চাচাতো ভাই মানিক হোসেন জানান, সকালে তাঁর স্ত্রীর সঙ্গে শিল্পা বানু সান্তাহার শহরে আসে। পরে সে কলেজে যায়। কলেজ থেকে ফেরার পথে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটার সময় অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়ে মারা যায় শিল্পা বানু।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল উদ্দীন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ