শিরোনাম
◈ আওয়ামী লীগের টার্গেটে সরকার ও বিরোধী দলের শীর্ষ নেতারা, তালিকায় আছেন যারা ◈ ইউরোপ যাওয়ার স্বপ্নে শ্রীলঙ্কায় গিয়ে বিপাকে বাংলাদেশি কর্মীরা ◈ ফারাক্কার ভয়াবহ প্রভাব: পদ্মায় পানিপ্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদ-নদী ◈ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কবে ও কোথায় আঘাত হানবে? ◈ আইপিএল থে‌কে ম‌হেন্দ্র সিং ধো‌নির বিদায় ◈ শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে শিক্ষার্থীদের: প্রধানমন্ত্রী ◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান; পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ, রূপপুর থেকে জাতীয় গ্রিডে গেল ৩৫০ মেগাওয়াট ◈ ইনফান্তিনোর বিরুদ্ধে ফিফা সভাপতি নির্বাচনে লড়বেন ফরাসি ফুটবল প্রধান ◈ পদত্যাগ করলেন বিএনপির এমপি ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা ◈ বিদেশি কর্মীদের নিয়োগে নতুন শর্ত, স্পনসর করা গ্রিন কার্ডের নিয়ম কঠোর করছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬, ০৯:৩৪ রাত
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৬, ০৯:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ লিটার পেট্রোলে দেড় লিটার কম, ডোমারে ৫ পাম্পকে ৯০ হাজার টাকা জরিমানা

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে অনুমোদনহীন ও অবৈধ মিনি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রংপুর।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার জোড়াবাড়ী, কেতকীবাড়ী, গোমনাতী ও বোড়াগাড়ী ইউনিয়নের বিভিন্ন হাট বাজার এলাকায় উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী।

অভিযান সূত্রে জানা যায়, প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং গ্রাহকদের পরিমাণের চেয়ে কম পেট্রোল দেওয়ার অভিযোগে পাঁচটি মিনি পেট্রোল পাম্পকে জরিমানা করা হয়। এসব পাম্পে ১০ লিটার তেলের পরিমাপে এক থেকে দেড় লিটার পর্যন্ত কম দেওয়ার অভিযোগও পাওয়া যায়।

জোড়াবাড়ী ইউনিয়নের কলেজসংলগ্ন এলাকার বিসমিল্লাহ মিনি পেট্রোল পাম্পকে ৩০ হাজার টাকা, কেতকীবাড়ী ইউনিয়নের কাজীরহাট বাজারের সানভি মিনি পেট্রোল পাম্পকে ২০ হাজার টাকা, গোমনাতী ইউনিয়নের আমবাড়ী বাজারের আতিক মিনি পেট্রোল পাম্পকে ২০ হাজার টাকা এবং বোড়াগাড়ী বাজারের সুমন মিনি পেট্রোল পাম্প ও সাবিত্রী মিনি পেট্রোল পাম্পকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

Advertisement

অভিযানে বিএসটিআই রংপুরের পরিদর্শক আহসান হাবীবসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী বলেন, ডোমারে যত্রতত্রভাবে অবৈধ মিনি পেট্রোল পাম্প তৈরি করে কিছু অসাধু ব্যবসায়ী তেল কম দিয়ে বেশি মুনাফা করছেন। এতে গ্রাহকেরা প্রতারিত হচ্ছেন।

তিনি আরও বলেন, এসব অবৈধ মিনি পেট্রোল পাম্প অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। তাই অবৈধ এসব মিনি পেট্রোল পাম্প বন্ধ করতে হবে। পাম্পগুলো বন্ধ না হলে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ