শিরোনাম
◈ টুঙ্গিপাড়া থানাসহ এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ ◈ সামাজিক মাধ্যমে অডিও ছড়ানোর পর ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন ◈ ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন মোটরসাইকেলে আগুন ◈ রাজধানীতে মিরপুর, মহাখালী ও বাড্ডায় তিন ঘণ্টার ব্যবধানে তিন বাসে আগুন, আটক ১ ◈ ‘আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে যাবে’: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আইনজীবীকে পিটিয়ে আহত, সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা আদালত চত্বরে ◈ চেহারায় পরিবর্তন, গোপনে খাবার সরবরাহ: গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে বারিধারার ফ্ল্যাটে যেভাবে লুকিয়ে ছিলেন সাঈদ খোকন ◈ শ্রমিক অসন্তোষে ধৈর্য ধরে পরিস্থিতি সামলাচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ টুঙ্গিপাড়া থানায় হামলাকারী ও মাইকিং করে উসকানিদাতাদের শনাক্তের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ যে কারণে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সব স্বর্ণখনি বন্ধের ঘোষণা

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬, ১২:৩৩ রাত
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৬, ১২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সামাজিক মাধ্যমে অডিও ছড়ানোর পর ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গাজীপুর জেলা কমিটির সভাপতি ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুর শহরের একটি বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর আগে ওই বাড়ি থেকে ভাড়াটিয়াদের বের করে দেওয়া হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে জেলা শহরের জোরপুকুরপাড়-সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকার ওই টিনশেড বাড়িতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন ধরিয়ে দেওয়া বাড়িটি আ ক ম মোজাম্মেল হকের শহরের পুরোনো টিনশেড বাড়ি, যা ভাড়া দেওয়া ছিল। এর পাশেই তার একটি আটতলা ভবন থাকলেও সেটি অক্ষত রয়েছে। রাত ৯টার দিকে একদল দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে দিয়ে বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, কে বা কারা বাড়িটিতে আগুন ধরিয়ে দিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে আ ক ম মোজাম্মেল হকের কথিত একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে, যেখানে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলা ও আক্রমণ করার নির্দেশনার বিষয়টি শোনা যায় বলে আলোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এর আগে ২০২৪ সালের ৫ আগস্টের পর গাজীপুরের ধীরাশ্রম এলাকায় তার গ্রামের বাড়িতেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল।

  • সর্বশেষ