শিরোনাম
◈ টুঙ্গিপাড়া থানায় হামলাকারী ও মাইকিং করে উসকানিদাতাদের শনাক্তের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ যে কারণে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সব স্বর্ণখনি বন্ধের ঘোষণা ◈ আইনজীবীকে মারধরের অভিযোগে যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি সংসদে ◈ টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা-ভাঙচুর, আগুন দিল আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা (ভিডিও ) ◈ আওয়ামী লীগের টার্গেটে সরকার ও বিরোধী দলের শীর্ষ নেতারা, তালিকায় আছেন যারা ◈ ইউরোপ যাওয়ার স্বপ্নে শ্রীলঙ্কায় গিয়ে বিপাকে বাংলাদেশি কর্মীরা ◈ ফারাক্কার ভয়াবহ প্রভাব: পদ্মায় পানিপ্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদ-নদী ◈ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কবে ও কোথায় আঘাত হানবে? ◈ আইপিএল থে‌কে ম‌হেন্দ্র সিং ধো‌নির বিদায় ◈ শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে শিক্ষার্থীদের: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬, ১০:৫২ রাত
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৬, ১০:৫২ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

টুঙ্গিপাড়া থানায় হামলাকারী ও মাইকিং করে উসকানিদাতাদের শনাক্তের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

মনিরুল ইসলাম : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলার আহ্বান জানিয়ে মাইকিং করা ব্যক্তিদের যাচাই-বাছাই করে আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, থানায় হামলা, গাড়ি পোড়ানো ও নৈরাজ্য সৃষ্টির ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। ভিডিও রেকর্ড ও বিভিন্ন ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে। আজ হোক কিংবা কাল, প্রত্যেক দুষ্কৃতিকারীকে আইনের হেফাজতে নেওয়া হবে।

আজ মঙ্গলবার ১৭ নভেম্বর  জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, যারা মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় হামলার আহ্বান জানিয়েছেন, তাদের প্রত্যেককে যাচাই-বাছাই করে আইনের আওতায় আনা হবে। দুষ্কৃতিকারীরা যদি মনে করে তাদের কর্মকাণ্ডের ভিডিও রেকর্ড বা ফুটেজ সরকারের কাছে নেই, তাহলে তারা ভুল করবে।

তিনি বলেন, ‘যারা থানায় হামলা করেছে, গাড়ি জ্বালিয়েছে, নৈরাজ্য সৃষ্টি করেছে; আজ অথবা কাল প্রত্যেকটা দুষ্কৃতিকারীকে শনাক্ত করে আইনের হেফাজতে নেওয়া হবে।’

Advertisement

গোপালগঞ্জের সাধারণ মানুষের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা গণতান্ত্রিক শক্তির পক্ষে থাকুন। কিছুসংখ্যক দুষ্কৃতিকারী এবং সীমান্তের ওপার থেকে যারা উসকানি দিচ্ছে, তাদের পাতা ফাঁদে পা দেবেন না।

নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব কর্মকাণ্ড আওয়ামী লীগের চরিত্রের বহিঃপ্রকাশ। তার ভাষায়, আওয়ামী চরিত্রের মধ্যে সভ্যতা, ভব্যতা, ভদ্রতা ও গণতন্ত্র নেই। তাদের চরিত্রে রয়েছে স্বৈরাচার ও ফ্যাসিবাদী আচরণ।

তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে তারা প্রমাণ করছে, বাংলাদেশের রাজনীতিতে তারা অপাঙক্তেয়।

এদিকে যুক্তরাজ্যে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ওপর হামলার চেষ্টার বিষয়েও সংসদে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি অভিযোগ করেন, আওয়ামী ফ্যাসিবাদী শক্তির কিছু কুচক্রী সন্ত্রাসী নাহিদ ইসলামের ওপর হামলার চেষ্টা করেছে। এ ঘটনার গভীর নিন্দা জানিয়ে তিনি বলেন, যুক্তরাজ্যে যথাযথ প্রক্রিয়ায় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশের দূতাবাস এবং সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হচ্ছে।

  • সর্বশেষ