শিরোনাম
◈ ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটারজুড়ে তীব্র যানজট ◈ কুমিল্লায় সাবেক সংসদ সদস্য বাহারের বাড়িতে আগুন ◈ জাপানে শুল্ক ছাড়াই রপ্তানি করা যাবে বাংলাদেশের ৭ হাজার ৩৭৯ পণ্য ◈ এবার দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকে তলব ◈ বিনিয়োগে অনিশ্চয়তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রভাব, কমছে শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানি ◈ মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট ◈ গাজীপুরে মহাসড়ক অবরোধ, মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ; সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ◈ ও‌য়েলস‌কে ৩-২ গো‌লে হারা‌লো পর্তুগাল ◈ শ্রমিক বিক্ষোভে ফের উত্তপ্ত পোশাকশিল্প, অস্থিরতা কাটবে কবে? ◈ রাজধানীতে ই-রিকশা চলাচলে নতুন নিয়ম, কারা পাবেন লাইসেন্স?

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬, ০১:১৯ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৬, ০১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় সাবেক সংসদ সদস্য বাহারের বাড়িতে আগুন

বিএনপির সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িতে হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছেন দক্ষিণ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। 

মিছিলের একপর্যায়ে উত্তেজিত নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয় এবং সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাসভবনে অগ্নিসংযোগ করেন।

মঙ্গলবার রাতে নগরীর মুনসেফবাড়ি এলাকায় অবস্থিত বাহারের তিনতলা বাসভবনে আগুন দেওয়া হয়। একই সময়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়েও আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় বিক্ষোভকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি। কয়েকজন যুবক বাইরে থেকে কাগজের মাধ্যমে আগুন ধরিয়ে দেন। কেউ কার্যালয়ের ভেতরে প্রবেশ করেননি।

এদিকে, একই রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে টায়ার জ্বালিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের অনুসারী দুই যুবক জড়িত বলে দাবি করা হলেও ঘটনাস্থল বা ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষ থেকে মহাসড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগের দাবি করা হলেও মহাসড়কের ঠিক কোন স্থানে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ