শিরোনাম
◈ শিশুদের সঙ্গে খেলাধুলা ও ভাগাভাগির বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ প্রবাসে বাংলাদেশির মৃত্যু হলে মরদেহ দেশে আনার খরচের অর্ধেক দেবে সরকার ◈ কৃষিকে আধুনিক ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার ◈ দেশের সব মাদ্রাসার জন্য বিশেষ নির্দেশনা জারি ◈ শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনায় রাজনৈতিক উত্তাপ বাংলাদেশে, কূটনৈতিক চাপে ভারত ◈ বিজয়ের মাসজুড়ে বিএনপির কর্মসূচি, ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে থাকবেন তারেক রহমান ◈ কুমিল্লায় তাহেরীর মাহফিল বন্ধ, পাল্টাপাল্টি কর্মসূচির হুঁশিয়ারি ◈ ১৫০০ বছরের প্রাচীন স্থাপনা তুরস্কে অবস্থিত হায়া সোফিয়ার নিচে সুড়ঙ্গের রহস্য, শতাব্দী পর মিলল সন্ধান ◈ লক্ষণ ছাড়াই শরীরে বাসা বাঁধছে হেপাটাইটিস, শনাক্ত না হলে বাড়ছে প্রাণঘাতী ঝুঁকি: বাড়ছে লিভার ক্যানসার ও মৃত্যুঝুঁকি ◈ রাজধানীর জনসংখ্যার চাপ কমাতে বসিলা সেতুর পাশে ৩ হাজার একরের বিশাল আবাসন প্রকল্প

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৬, ০৬:০৫ বিকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৬, ০৬:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই বছর কারাভোগ শেষে বেনাপোল সীমান্তে ট্রাভেল পারমিটে ৮ বাংলাদেশিকে হস্তান্তর

আজিজুল হক, বেনাপোল (যশোর) : ভালো কাজের আশায় ভারতে গিয়ে  আটক  ৮ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে তাদের জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থার হাতে তুলে দেয় বেনাপোল পোর্ট থানা পুলিশ।

ফেরত আসারা ফরিদপুর, চট্টগ্রাম, নড়াইল, যশোর, বরগুনা পঞ্চগড় ও সাতক্ষীরা জেলার বিভিন্ন অঞ্চলের বাসিন্দা।

পুলিশ ও এনজিও সংস্থার কর্মীরা জানায়, ভালো কাজের আশায় দুই বছর আগে দালালের মাধ্যমে সীমান্ত পথে ভারতে যান তারা। ভারতের দমদম ও তামিলনাড়ু রাজ্যে বিভিন্ন ধরনের কাজ করার সময় অনুপ্রবেশের অভিযোগে তামিলনাড়ু ও কলকাতার দমদম পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। সেখানে তাদের দুই বছরের সাজা দেন আদালত।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভারত থেকে ফেরত আসা ৮ জন বাংলাদেশিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। 

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে রাতেই শেল্টারহোমে রাখা হবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ