শিরোনাম
◈ যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনায় হামলা, সিসিটিভি ফুটেজ দেখে ৬ জন গ্রেফতার ◈ বাংলাদেশ থেকে ২৫৪ মিলিয়ন ডলারের জারা-এইচঅ্যান্ডএম পোশাকের অর্ডার যাচ্ছে ভারতে, মুখ ফিরিয়ে নিচ্ছে বৈশ্বিক ব্র্যান্ডগুলো ◈ পাকিস্তানের নারী ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তিতে বড় প‌রিবর্তন পি‌সি‌বির, ২০ থেকে কমে ৮ জন ◈ দুই বাংলা‌দে‌শি টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন ব্যাটিং গড়ের তালিকায়  ◈ দ্বিতীয় টেস্ট, প্রথম দিন শে‌ষে ভার‌তের বিরু‌দ্ধে নিউজিল্যান্ড ৫/২৪৬ ◈ অতীত ভুলে পাকিস্তানের সঙ্গে নতুন সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ : স্পিকার ◈ হামের উপসর্গে এক দিনে ৭ মৃত্যু ◈ শিশুদের সঙ্গে খেলাধুলা ও ভাগাভাগির বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ প্রবাসে বাংলাদেশির মৃত্যু হলে মরদেহ দেশে আনার খরচের অর্ধেক দেবে সরকার ◈ কৃষিকে আধুনিক ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৬, ০৭:২১ বিকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৬, ০৭:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৭৮ সদস্যসহ আটক ৪৯৬

স্টাফ রিপোর্টার, কুমিল্লা : কুমিল্লায় জেলা পুলিশের টানা ৭২ ঘণ্টার বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭৮ সদস্যসহ মোট ৪৯৬ জনকে আটক করা হয়েছে।

গত ২৪, ২৫ ও ২৬ নভেম্বর রাতে জেলার ১৮টি থানা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা ও তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে ৩২৯ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে, অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় ১৬৭ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের পাশাপাশি কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী ও সেবনকারী, ছিনতাইকারী, ডাকাত এবং চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অভিযান সম্পর্কে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক তৎপরতা প্রতিরোধ করতেই এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। তবে অভিযানে কোনো নিরপরাধ ব্যক্তি যেন অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদারকি করা হচ্ছে।

অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

  • সর্বশেষ