শিরোনাম
◈ বাংলাদেশ থেকে ২৫৪ মিলিয়ন ডলারের জারা-এইচঅ্যান্ডএম পোশাকের অর্ডার যাচ্ছে ভারতে, মুখ ফিরিয়ে নিচ্ছে বৈশ্বিক ব্র্যান্ডগুলো ◈ পাকিস্তানের নারী ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তিতে বড় প‌রিবর্তন পি‌সি‌বির, ২০ থেকে কমে ৮ জন ◈ দুই বাংলা‌দে‌শি টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন ব্যাটিং গড়ের তালিকায়  ◈ দ্বিতীয় টেস্ট, প্রথম দিন শে‌ষে ভার‌তের বিরু‌দ্ধে নিউজিল্যান্ড ৫/২৪৬ ◈ অতীত ভুলে পাকিস্তানের সঙ্গে নতুন সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ : স্পিকার ◈ হামের উপসর্গে এক দিনে ৭ মৃত্যু ◈ শিশুদের সঙ্গে খেলাধুলা ও ভাগাভাগির বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ প্রবাসে বাংলাদেশির মৃত্যু হলে মরদেহ দেশে আনার খরচের অর্ধেক দেবে সরকার ◈ কৃষিকে আধুনিক ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার ◈ দেশের সব মাদ্রাসার জন্য বিশেষ নির্দেশনা জারি

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৬, ০৭:০০ বিকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‌দে‌শের ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা প্রতিমন্ত্রী আমিনুল হকের

স্পোর্টস ডেস্ক : সিলেট জেলা স্টেডিয়ামে রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে মো: আমিনুল হক জানিয়েছেন, আগামী জানুয়ারি থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিলেটসহ দেশের ৬৪টি জেলা ক্রীড়া সংস্থাকে বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার দেওয়া হবে। ওই ক্যালেন্ডারে ফুটবল, ক্রিকেট, ভলিবল, দাবা, টেবিল টেনিস ও অ্যাথলেটিক্সসহ বিভিন্ন প্রতিযোগিতার সময়সূচি নির্ধারিত থাকবে, যাতে বছরজুড়ে খেলাধুলা মাঠে থাকে এবং এর মাধ্যমে একটি ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল জাতি গড়ে তোলা যায়।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দেশের ক্রীড়াঙ্গনে পরিবর্তনের যে হাওয়া লেগেছে, সিলেটের এই ফুটবল আয়োজন তারই প্রমাণ। নিজের স্মৃতিচারণ করে আমিনুল হক জানান, ১২ বছর বয়সে সিলেট জেলা স্টেডিয়াম থেকেই তার ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল, ফলে সিলেটের প্রতি তার আলাদা ভালোবাসা রয়েছে এবং একসময় তার সঙ্গে খেলা গোলকিপার নাচনের কথাও তিনি স্মরণ করেন।

বর্তমান সরকারের ৯ মাস পূর্তির প্রসঙ্গ তুলে তিনি আশা প্রকাশ করেন যে, আগামী ৫ বছরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের চিত্রে বড় পরিবর্তন আসবে। প্রধানমন্ত্রীর স্বপ্নের কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে অলিম্পিক, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে বাংলাদেশ কেবল অংশগ্রহণে সীমাবদ্ধ থাকবে না, বরং পদকের জন্য লড়াই করবে। এ লক্ষ্যে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত সিলেট জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানিয়ে আমিনুল হক বলেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থাকে শক্তিশালী করতে জেলা প্রশাসকের বলিষ্ঠ ভূমিকা প্রয়োজন। পাশাপাশি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে আলোচনা করে সিলেট জেলা ক্রীড়া সংস্থাকে নতুনভাবে ঢেলে সাজানোর আহ্বান জানান তিনি। গ্যালারির দর্শক ও খেলোয়াড়দের প্রতি শুভেচ্ছা জানিয়ে টুর্নামেন্টের সুন্দর শুরু ও সফল সমাপ্তি কামনা করেন আমিনুল হক।

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী সহ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। -- প্রেস বিজ্ঞ‌প্তি

  • সর্বশেষ