শিরোনাম
◈ শুকির বিদায়ী ম্যাচে রবিনিয়োর জোড়া গোলে কিংসের জয় ◈ হেগুনের কাম অইবো শুধু বিএনপি-জামায়াতের মেইন মেইন গোটা দশেক মারি হালাইবো: তাহেরপুত্র বিপ্লবের অডিও ফাঁস ◈ প্যারামিলিটারি বাহিনীর সদস্যসংখ্যায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, পেছনে ভারত-চীন: গ্লোবাল ফায়ারপাওয়ারের প্রতিবেদন (ভিডিও) ◈ ইউরোপে তিন বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি : চাপে সাধারণ মানুষ, ঋণ করে চলছে সংসার ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ১১ দল নিয়ে নিরপেক্ষ ভেন্যুতে সংলাপ চায় জামায়াত ◈ আগামী বছর ১ কোটি ১০ লাখ শিশু পাবে মিড ডে মিল: জুবাইদা রহমান ◈ যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনায় হামলা, সিসিটিভি ফুটেজ দেখে ৬ জন গ্রেফতার ◈ বাংলাদেশ থেকে ২৫৪ মিলিয়ন ডলারের জারা-এইচঅ্যান্ডএম পোশাকের অর্ডার যাচ্ছে ভারতে, মুখ ফিরিয়ে নিচ্ছে বৈশ্বিক ব্র্যান্ডগুলো ◈ পাকিস্তানের নারী ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তিতে বড় প‌রিবর্তন পি‌সি‌বির, ২০ থেকে কমে ৮ জন ◈ দুই বাংলা‌দে‌শি টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন ব্যাটিং গড়ের তালিকায় 

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৬, ১১:৪০ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৬, ১১:৪০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

লিগে মোহামেডানের জয়ের ধারা থামালো রহমতগঞ্জ

নিজস্ব প্রতি‌বেদক: শুরুতে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়াল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। ইব্রাহিমা সেনের সমতাসূচক গোলের পর প্রিন্স আনশাহর চোখধাঁধানো সাইড ভলিতে জয় নিশ্চিত করল তারা। চলতি বাংলাদেশ ফুটবল লিগে এটাই মোহামেডানের প্রথম হার।

বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে শুক্রবার ২-১ গোলে জিতেছে রহমতগঞ্জ। শাহরিয়ার ইমনের গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি সাদা-কালোরা।

লিগে টানা চার জয়ের পর প্রথম হারের স্বাদ পেল মোহামেডান। ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। অন্যদিকে, তিন ম্যাচে ড্রয়ের পর টানা দুই জয়ে ৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে রহমতগঞ্জ।

মানিকগঞ্জে ম্যাচের শুরুটা অবশ্য ছিল মোহামেডানের পক্ষে। ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় তারা। মোজাফ্ফর মোজাফ্ফরভের মাপা লম্বা পাস ধরে অফসাইডের ফাঁদ ভেঙে বেরিয়ে যান শাহরিয়ার ইমন। এরপর গোলরক্ষককে পরাস্ত করে নিখুঁত শটে জাল কাঁপান এই ফরোয়ার্ড।

Advertisement

বিরতির পর পাল্টে যায় ম্যাচের চিত্র। আক্রমণের ধার বাড়িয়ে ৫১তম মিনিটে সমতায় ফেরে রহমতগঞ্জ। সতীর্থের লম্বা ক্রস নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শট নেন ইব্রাহিমা সেন। তাঁর শট দূরের পোস্টের ভেতরের দিকে লেগে জড়ায় জালে।

এরপর মোহামেডানের ওপর চাপ বাড়াতে থাকে রহমতগঞ্জ। ৬১তম মিনিটে দারুণ এক গোলে এগিয়েও যায় তারা। কুশল দৈউবার ফ্রি কিকের পর বক্সে সতীর্থের হেড থেকে বল পেয়ে যান প্রিন্স আনশাহ। শরীর শূন্যে ভাসিয়ে নেওয়া তাঁর দৃষ্টিনন্দন সাইড ভলির কোনো জবাব ছিল না গোলরক্ষক জিকোর কাছে।

৮০তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন প্রিন্স। তবে তাঁর জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে। ছয় মিনিট পর সমতায় ফেরার সুযোগ পায় মোহামেডানও। বক্সের ভেতর থেকে জুয়েল মিয়ার হেড দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন রহমতগঞ্জের গোলরক্ষক মামুন আলিফ। তাতেই নিশ্চিত হয় রহমতগঞ্জের স্মরণীয় জয়।

  • সর্বশেষ