শিরোনাম
◈ তূর্যের মৃত্যুতে শোক রাশেদ খাঁনের, শারমিনের প্যারোলে মুক্তিতে সরকারের বাধা ছিল না ◈ পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের চার বাড়িতে হামলা-আগুন ◈ সোমালিয়া উপকূলে মাঝ সমুদ্রে বাণিজ্যিক জাহাজে জলদস্যুদের সশস্ত্র হামলা, নিরাপদ কক্ষে নাবিকরা ◈ রাজধানীতে এক রাতে তিন বাসে আগুন, মিরপুরের দুই স্থান ও দৈনিক বাংলা মোড়ে অগ্নিসংযোগ ◈ মোল্লাহাটে আবুল খায়ের সেতুতে আওয়ামী লীগ-বিএনপি মুখোমুখি, ধাওয়া-পাল্টা ধাওয়া; পুলিশের ফাঁকা গুলি ◈ কুমিল্লার চৌদ্দগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, মহাসড়কে যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত ◈ মিয়ানমারে স্কুল ও বৌদ্ধবিহারে জান্তার বিমান হামলা, শিশু-শিক্ষার্থীসহ নিহত অন্তত ৩০ ◈ শেখ হাসিনা ও আওয়ামী লীগের কবর হোক জনগণের মন থেকে: তথ্য উপদেষ্টা ◈ শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে বাংলাদেশে কেন সহিংসতা, ভারতের ভূমিকা নিয়ে কেন আলোচনা?

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ০১:১১ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৬, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের চার বাড়িতে হামলা-আগুন

নেত্রকোনার পূর্বধলায় এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার পর উপজেলার বিভিন্ন এলাকায় সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতাদের বাড়িসহ অন্তত চারটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের পুটিকা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবদল নেতার নাম আবু বকর রানা।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পূর্বধলা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী পুটিকা বাজার এলাকায় গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের বাধা দেন। একপর্যায়ে যুবদল নেতা আবু বকর রানার ওপর হামলা চালানো হয়। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনার পর দুর্বৃত্তরা উপজেলার বড়রুহী এলাকায় যুবলীগ নেতা রফিকুল ইসলামের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের ধলা যাত্রাবাড়ী গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

Advertisement

এছাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আমানুর রশীদ খান জুয়েলের বাড়িসহ অন্তত চারটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঠোফোনে বলেন, ‘যুবদল নেতার ওপর অতর্কিত হামলার কারণে এ ঘটনাগুলো ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।’

এ ঘটনায় আহত যুবদল নেতা আবু বকর রানাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাড়িঘরে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

  • সর্বশেষ