শিরোনাম
◈ সোমালিয়া উপকূলে মাঝ সমুদ্রে বাণিজ্যিক জাহাজে জলদস্যুদের সশস্ত্র হামলা, নিরাপদ কক্ষে নাবিকরা ◈ রাজধানীতে এক রাতে তিন বাসে আগুন, মিরপুরের দুই স্থান ও দৈনিক বাংলা মোড়ে অগ্নিসংযোগ ◈ মোল্লাহাটে আবুল খায়ের সেতুতে আওয়ামী লীগ-বিএনপি মুখোমুখি, ধাওয়া-পাল্টা ধাওয়া; পুলিশের ফাঁকা গুলি ◈ কুমিল্লার চৌদ্দগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, মহাসড়কে যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত ◈ মিয়ানমারে স্কুল ও বৌদ্ধবিহারে জান্তার বিমান হামলা, শিশু-শিক্ষার্থীসহ নিহত অন্তত ৩০ ◈ শেখ হাসিনা ও আওয়ামী লীগের কবর হোক জনগণের মন থেকে: তথ্য উপদেষ্টা ◈ শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে বাংলাদেশে কেন সহিংসতা, ভারতের ভূমিকা নিয়ে কেন আলোচনা? ◈ গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেব কীভাবে দুশ্চিন্তায় আছি: শিক্ষামন্ত্রী ◈ গুলির মুখে ইরানের আকাশসীমা থেকে সরে যেতে বাধ্য হয়েছে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ১২:৫৬ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৬, ১২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোমালিয়া উপকূলে মাঝ সমুদ্রে বাণিজ্যিক জাহাজে জলদস্যুদের সশস্ত্র হামলা, নিরাপদ কক্ষে নাবিকরা

আনাদোলু এজেন্সি: এডেন উপসাগরে সোমালিয়া উপকূলের অদূরে একটি বাণিজ্যিক জাহাজে ছয়জন সশস্ত্র জলদস্যু উঠেছে বলে খবর পাওয়া গেছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নৌবাহিনীর ‘অপারেশন আটলান্টা’র অংশ মেরিটাইম সিকিউরিটি সেন্টার-ইন্ডিয়ান ওশান (এমএসসিআইও) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির এক সতর্কবার্তায় বলা হয়, শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। সোমালিয়ার বন্দরনগরী বোসাসো থেকে প্রায় ১২০ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে জাহাজটি অবস্থান করছিল।

জলদস্যুরা জাহাজে ওঠার পর নাবিকরা নিরাপদ কক্ষ বা ‘সিটাডেল’-এ আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। সশস্ত্র হামলার সময় নাবিকদের সুরক্ষার জন্য জাহাজে এ বিশেষ নিরাপদ কক্ষ তৈরি করা থাকে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো নাবিকের হতাহতের খবর পাওয়া যায়নি।

ইইউ নৌবাহিনীর মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানিয়েছে, ‘অপারেশন আটলান্টা’ ঘটনাটি তদন্ত করছে। একই সঙ্গে ওই অঞ্চলে চলাচলকারী অন্য জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সমুদ্রপথের নিরাপত্তাবিধি মেনে চলার পাশাপাশি যে কোনো সন্দেহজনক তৎপরতা দেখলে তাৎক্ষণিকভাবে জানানোর অনুরোধ করে সংস্থাটি। তবে সতর্কবার্তায় আক্রান্ত জাহাজটির নাম, পতাকা বা এতে কতজন নাবিক রয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

  • সর্বশেষ