শিরোনাম
◈ শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে বাংলাদেশে কেন সহিংসতা, ভারতের ভূমিকা নিয়ে কেন আলোচনা? ◈ গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেব কীভাবে দুশ্চিন্তায় আছি: শিক্ষামন্ত্রী ◈ গুলির মুখে ইরানের আকাশসীমা থেকে সরে যেতে বাধ্য হয়েছে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ◈ মিস ইউনিভার্সে মূল মুকুট না জিতেও দুই বিভাগে সেরা বাংলাদেশের সামিরা খান মাহি ◈ মুশ‌ফিকুর র‌হিম অবসরে যাচ্ছেন, ঘোষণা দিলেন বি‌সি‌বি সভাপ‌তি তামিম ইকবাল ◈ মেয়াদ ‌শেষ হওয়ার আ‌গেই ক্ষ‌তিপূরণ দি‌য়ে সিমন্সকে বিদায় করতে প্রস্তুত বিসিবি, নতুন কোচ হয়ে আস‌ছেন জোনাথন ট্রট? ◈ রেলওয়ে স্টেশনের নিরাপত্তায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন, নজরদারিতে ৩৮ গুরুত্বপূর্ণ স্টেশন ◈ ‌নিউজিল‌্যা‌ন্ডের বিপ‌ক্ষে টেস্ট দল ঘোষণা ক্রিকেট অ‌স্ট্রেলিয়ার ◈ এলএনজি আমদানিতে বিপুল ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ ◈ শীতে গরম হ‌চ্ছে রাজনীতির মাঠ, সতর্ক সরকার

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৬, ০৭:৪৭ বিকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৬, ০৭:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানে নারীদের নাম নিষিদ্ধ করল তালেবান, নিজস্ব নামের বদলে ‘বিবি’ ব্যবহারের নির্দেশ

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিতে নারীদের নিজস্ব নাম ব্যবহার নিষিদ্ধ করেছে তালেবান কর্তৃপক্ষ। চিকিৎসকের ব্যবস্থাপত্র ও হাসপাতালের নথিসহ বিভিন্ন সরকারি কাগজপত্রে নারীদের নামের পরিবর্তে ‘বিবি’ সম্বোধন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর প্রকাশ করেছে আফগান সংবাদমাধ্যম জান টাইমস ও যুক্তরাজ্যের সংবাদপত্র দ্য গার্ডিয়ান।

প্রতিবেদন অনুযায়ী, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য সরকারি কর্মচারীদের এ নির্দেশ দেওয়া হয়েছে। ‘বিবি’ শব্দটি সাধারণত বয়স্ক নারী বা দাদি-নানিকে সম্বোধনের ক্ষেত্রে ব্যবহৃত হয়।

জার্মানিভিত্তিক আফগান অধিকারকর্মী লালাহ ওসমানি বলেছেন, কোনো কোনো ক্ষেত্রে নারীদের ছাগল ও গরুর মতো প্রাণীর সঙ্গে সম্পর্কিত অবমাননাকর শব্দেও সম্বোধন করা হচ্ছে। তার মতে, নারীদের নাম কেড়ে নেওয়া তাদের ব্যক্তিসত্তা মুছে ফেলার একটি পরিকল্পিত প্রক্রিয়া। এতে নারীদের স্বতন্ত্র পরিচয় অস্বীকার করে অন্যের সম্পত্তির মতো বিবেচনা করা হচ্ছে।

আফগানিস্তানে দীর্ঘদিন ধরেই সরকারি নথিতে নারীদের নিজস্ব নামের পরিবর্তে কারও স্ত্রী বা মেয়ে হিসেবে পরিচয় দেওয়ার প্রবণতা রয়েছে। এমনকি কবরের ফলকেও অনেক সময় নারীদের নাম লেখা হয় না।

Advertisement

বর্তমানে বালখ প্রদেশে এই নির্দেশ কার্যকর করার খবর পাওয়া গেলেও অধিকারকর্মীরা আশঙ্কা করছেন, এটি সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা ফেমেনার আফগানিস্তান কর্মসূচির পরিচালক জুবাইদা আকবর বলেছেন, অতীতে বিভিন্ন এলাকায় জারি করা বিধিনিষেধ পরে দেশ জুড়ে কার্যকর করা হয়েছে।

ফেমেনার হিসাব অনুযায়ী, আফগানিস্তানে নারীদের অধিকার সীমিত করে এ পর্যন্ত ১৪৪টির বেশি নির্দেশনা জারি করেছে তালেবান। এর মধ্যে ১২ বছরের বেশি বয়সী মেয়েদের শিক্ষার সুযোগ বন্ধ, অধিকাংশ কর্মক্ষেত্র থেকে নারীদের বাদ দেওয়া এবং জনসমক্ষে কথা বলার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

নারীদের নামের পরিবর্তে একই সম্বোধন ব্যবহারের ফলে হাসপাতালের নথিতে রোগী শনাক্ত করতে বিভ্রান্তি তৈরি হতে পারে। এতে চিকিৎসায় ভুল হওয়ার ঝুঁকিও বাড়বে বলে সতর্ক করেছেন ওসমানি। বিশেষ করে স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে নারীদের ওপর নানা বিধিনিষেধ থাকায় এ পরিস্থিতি আরও উদ্বেগজনক।

ওসমানির মতে, একজন মানুষের নাম তার মুখ, কণ্ঠ ও জীবনের গল্পের পরিচয় বহন করে। সেই নাম কেড়ে নেওয়া মানে তাকে সমাজ ও ইতিহাস থেকে মুছে ফেলার ঝুঁকি তৈরি করা।

সূত্র : ফ্রি প্রেস জার্নাল 

  • সর্বশেষ