শিরোনাম
◈ মেয়াদ ‌শেষ হওয়ার আ‌গেই ক্ষ‌তিপূরণ দি‌য়ে সিমন্সকে বিদায় করতে প্রস্তুত বিসিবি, নতুন কোচ হয়ে আস‌ছেন জোনাথন ট্রট? ◈ রেলওয়ে স্টেশনের নিরাপত্তায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন, নজরদারিতে ৩৮ গুরুত্বপূর্ণ স্টেশন ◈ ‌নিউজিল‌্যা‌ন্ডের বিপ‌ক্ষে টেস্ট দল ঘোষণা ক্রিকেট অ‌স্ট্রেলিয়ার ◈ এলএনজি আমদানিতে বিপুল ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ ◈ শীতে গরম হ‌চ্ছে রাজনীতির মাঠ, সতর্ক সরকার ◈ আগামী এপ্রিলে ঢাকা মাতাতে আসছেন শাকিরা! ◈ মোবাইল কোর্ট পরিচালনায় আলাদা পুলিশ চান ইউএনওরা ◈ বৈবাহিক ধর্ষণ অপরাধ হিসেবে স্বীকৃত নয় বহু দেশে, সহিংসতার হার বৈশ্বিক গড়ের চেয়ে ৩৫% বেশি ◈ যে ৩৪ দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা ◈ লোকাল এলসি তথ্য আদান-প্রদানে বাংলাদেশ ব্যাংকের নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’, বছরে সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৬, ০৬:৩১ বিকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৬, ০৬:৩১ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

‌নিউজিল‌্যা‌ন্ডের বিপ‌ক্ষে টেস্ট দল ঘোষণা ক্রিকেট অ‌স্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক: এক যুগেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার টেস্ট দলের স্পিন আক্রমণের নেতৃত্ব দিয়েছেন নাথান লায়ন। কিন্তু সময়ের পালাবদলে এবার থামল তাঁর দীর্ঘ পথচলা। ২০১১ সালে অভিষেকের পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ এই অফ স্পিনার। তাঁর জায়গায় প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তরুণ স্পিনার কোরি রচিচিওলি।

নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ৯ ডিসেম্বর পার্থে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর অ্যাডিলেড, মেলবোর্ন ও সিডনিতে হবে বাকি তিন ম্যাচ।

৩৯ বছর বয়সী লায়ন এখন পর্যন্ত ১৪৫ টেস্টে শিকার করেছেন ৫৭৭ উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে তাঁর চেয়ে বেশি উইকেট রয়েছে কেবল শেন ওয়ার্নের (৭০৮)। তবে ২০২৬ সালে বল হাতে একেবারেই ছন্দ হারিয়েছেন তিনি। শেষ চার টেস্টে ৪১.২০ গড়ে রান দিয়ে উইকেট নিয়েছেন মাত্র ১০টি। উইকেটপ্রতি খরচ করেছেন প্রায় ৯৪ বল।

চলতি বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও প্রত্যাশা পূরণ করতে পারেননি লায়ন। দ্বিতীয় টেস্টে জায়গা হারানোর পর ঘরোয়া ক্রিকেটে ফিরেও নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি এই অজি স্পিনার। নিউ সাউথ ওয়েলসের হয়ে নিয়েছেন সাত উইকেট।

Advertisement

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, সাম্প্রতিক ম্যাচগুলোতে বল হাতে প্রত্যাশিত প্রভাব রাখতে পারেননি লায়ন। তবে তাঁর অভিজ্ঞতা ও দক্ষতাকে এখনো মূল্যায়ন করছে দল। ২০২৭ সালে ভারতের মাটিতে টেস্ট সিরিজে ফেরার সুযোগও রয়েছে তাঁর সামনে।

এদিকে লায়নের বিকল্প হিসেবে ডাক পাওয়া ২৯ বছর বয়সী রচিচিওলি প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৯ ম্যাচে নিয়েছেন ২০৫ উইকেট। চলতি শেফিল্ড শিল্ডে তাঁর শিকার ৫৯ উইকেট। প্রথমবার টেস্ট দলে জায়গা পেয়েছেন ব্যাটার জ্যাক ক্লেটনও। সেই সঙ্গে চোট কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন স্টিভ স্মিথ।

নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড:
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, জ্যাক ক্লেটন, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মাইকেল নেসার, ম্যাথু রেনশ, কোরি রচিচিওলি, স্টিভ স্মিথ ও মিচেল স্টার্ক।

  • সর্বশেষ