শিরোনাম
◈ মেয়াদ ‌শেষ হওয়ার আ‌গেই ক্ষ‌তিপূরণ দি‌য়ে সিমন্সকে বিদায় করতে প্রস্তুত বিসিবি, নতুন কোচ হয়ে আস‌ছেন জোনাথন ট্রট? ◈ রেলওয়ে স্টেশনের নিরাপত্তায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন, নজরদারিতে ৩৮ গুরুত্বপূর্ণ স্টেশন ◈ ‌নিউজিল‌্যা‌ন্ডের বিপ‌ক্ষে টেস্ট দল ঘোষণা ক্রিকেট অ‌স্ট্রেলিয়ার ◈ এলএনজি আমদানিতে বিপুল ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ ◈ শীতে গরম হ‌চ্ছে রাজনীতির মাঠ, সতর্ক সরকার ◈ আগামী এপ্রিলে ঢাকা মাতাতে আসছেন শাকিরা! ◈ মোবাইল কোর্ট পরিচালনায় আলাদা পুলিশ চান ইউএনওরা ◈ বৈবাহিক ধর্ষণ অপরাধ হিসেবে স্বীকৃত নয় বহু দেশে, সহিংসতার হার বৈশ্বিক গড়ের চেয়ে ৩৫% বেশি ◈ যে ৩৪ দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা ◈ লোকাল এলসি তথ্য আদান-প্রদানে বাংলাদেশ ব্যাংকের নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’, বছরে সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৬, ০৬:৩৫ বিকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৬, ০৬:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেলওয়ে স্টেশনের নিরাপত্তায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন, নজরদারিতে ৩৮ গুরুত্বপূর্ণ স্টেশন

দেশের রেলযোগাযোগ স্বাভাবিক রাখা, যাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দেশের ৩৮টি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন নিরাপত্তা জোরদার করতে ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এ তথ্য জানান।

তিনি জানান, রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের চাহিদার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় এসব সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা কার্যক্রম মাঠপর্যায়ে তদারকির জন্য ৩৮টি স্থানে ৩৮ জন কোম্পানি কমান্ডার ও সার্কেল অ্যাডজুটেন্ট দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাটালিয়ন পরিচালক ও জেলা কমান্ড্যান্টরা সার্বক্ষণিক তদারকি করছেন। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রেল চলাচল নির্বিঘ্ন ও স্বাভাবিক রাখাই এ মোতায়েনের মূল লক্ষ্য।

এর আগে পোশাক শ্রমিকদের অসন্তোষসহ সাম্প্রতিক সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর, নারায়ণগঞ্জ ও গোপালগঞ্জসহ দেশের ৯টি গুরুত্বপূর্ণ জেলায় প্রায় এক মাস ধরে ৫৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনে তাদের পেশাদারিত্ব ইতোমধ্যে প্রশংসিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

রায়ট কন্ট্রোলে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ব্যাটালিয়ন যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে প্রস্তুত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের আস্থা ও ভরসা অটুট রাখতে বাহিনীর সদস্যরা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবেন বলে জানানো হয়।

  • সর্বশেষ