শিরোনাম
◈ খেজুরের রস ছাড়াই তৈরি হচ্ছে ‘খাঁটি গুড়’, রাজশাহীতে দেড় শতাধিক কারখানায় ভেজাল গুড়ের রমরমা ব্যবসা ◈ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ একজন সাংবাদিক আমাকে ফোন করে বললেন, ‘মাননীয় মন্ত্রী, আপনি কখন পদত্যাগ করছেন?’ (ভিডিও) ◈ ‘মাইর খাওয়ার মধ্যে নেই, একটা মারলে দুইটা মারব—প্রয়োজনে জামায়াত ছেড়ে দেব’: আমির হামজা (ভিডিও) ◈ ২০২৭ সালের জুন থেকে ঢাকার ১৩ অঞ্চলে মেঘনা থেকে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করবে ওয়াসা ◈ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বাস-স্মৃতিস্তম্ভ ও বিএনপি কার্যালয়ে আগুন ◈ রাজশাহীতে টানা দুই দিন পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা, পেট্রোল বোমায় ট্রান্সফরমারে আগুন ◈ দেশের ২৪ নদীতে ছড়িয়ে পড়েছে আগ্রাসী বিদেশি সাকার মাছ; হুমকিতে দেশি মাছের প্রজনন ও জলজ পরিবেশ ◈ আন্দোলন ও ছুটির পর গাজীপুরে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকেরা, উৎপাদন শুরু অধিকাংশ কারখানায়; বন্ধ ৩৫টি ◈ দেশের যে ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন ও বডি ক্যামেরা

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৬, ১২:২৯ দুপুর
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৬, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান

মনিরুল ইসলাম: জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজগুলোর শিক্ষা কার্যক্রম এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বিক পরিবেশ নিয়ে গুরুত্বপূর্ণ এই সম্মেলনে অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের কলেজ অধ্যক্ষরা।

আজ শনিবার  ২৮ নভেম্বর  সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্মেলনে দেশের ৬৪ জেলার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষরা অংশ নিচ্ছেন। ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর নেতৃত্বস্থানীয় শিক্ষকদের অংশগ্রহণে এটি একটি বৃহৎ শিক্ষা সম্মেলনে পরিণত হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ ছাড়া প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেকও সম্মেলনে অংশ নিয়েছেন।

শিক্ষা খাতের সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাপক অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষা ব্যবস্থাপনা, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং উচ্চশিক্ষার চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ আলোচনার ক্ষেত্র তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এই সম্মেলনে অংশগ্রহণ শিক্ষা খাতের প্রতি সরকারের গুরুত্ব ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসেবে বিবেচিত হচ্ছে।

  • সর্বশেষ