শিরোনাম
◈ মিস ইউনিভার্সে মূল মুকুট না জিতেও দুই বিভাগে সেরা বাংলাদেশের সামিরা খান মাহি ◈ মুশ‌ফিকুর র‌হিম অবসরে যাচ্ছেন, ঘোষণা দিলেন বি‌সি‌বি সভাপ‌তি তামিম ইকবাল ◈ মেয়াদ ‌শেষ হওয়ার আ‌গেই ক্ষ‌তিপূরণ দি‌য়ে সিমন্সকে বিদায় করতে প্রস্তুত বিসিবি, নতুন কোচ হয়ে আস‌ছেন জোনাথন ট্রট? ◈ রেলওয়ে স্টেশনের নিরাপত্তায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন, নজরদারিতে ৩৮ গুরুত্বপূর্ণ স্টেশন ◈ ‌নিউজিল‌্যা‌ন্ডের বিপ‌ক্ষে টেস্ট দল ঘোষণা ক্রিকেট অ‌স্ট্রেলিয়ার ◈ এলএনজি আমদানিতে বিপুল ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ ◈ শীতে গরম হ‌চ্ছে রাজনীতির মাঠ, সতর্ক সরকার ◈ আগামী এপ্রিলে ঢাকা মাতাতে আসছেন শাকিরা! ◈ মোবাইল কোর্ট পরিচালনায় আলাদা পুলিশ চান ইউএনওরা ◈ বৈবাহিক ধর্ষণ অপরাধ হিসেবে স্বীকৃত নয় বহু দেশে, সহিংসতার হার বৈশ্বিক গড়ের চেয়ে ৩৫% বেশি

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৬, ০৬:৩৭ বিকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৬, ০৬:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেয়াদ ‌শেষ হওয়ার আ‌গেই ক্ষ‌তিপূরণ দি‌য়ে সিমন্সকে বিদায় করতে প্রস্তুত বিসিবি, নতুন কোচ হয়ে আস‌ছেন জোনাথন ট্রট?

কোচ ফিল সিমন্স

স্পোর্টস ডেস্ক: ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব পেয়েছিলেন ফিল সিমন্স। কিন্তু এবার মেয়াদ শেষ হওয়ার আগেই এবার নাকি তাকে বিদায় করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রয়োজনে চুক্তি বাতিলের ক্ষতিপূরণ দিতেও প্রস্তুত বোর্ড। সিমন্সের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় উঠে এসেছে ইংল্যান্ডের সাবেক ব্যাটার জোনাথন ট্রটের নাম।

দেশের সংবাদমাধ্যম দেশ রূপান্তরের প্রতিবেদন অনুযায়ী, সিমন্সকে নিয়ে আর সামনে এগোতে চান না বিসিবি সভাপতি তামিম ইকবাল। দলের ব্যাটিংয়ে ধারাবাহিক ব্যর্থতা এবং প্রত্যাশিত ফল না পাওয়ায় প্রধান কোচের দায়িত্বে পরিবর্তন আনার সিদ্ধান্তের পথে হাঁটছে বোর্ড।

২০২৪ সালের ১৫ অক্টোবর বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান সিমন্স। পরবর্তী সময়ে তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত করা হয়। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে বিদায় করার পরিকল্পনা করছে বিসিবি। এ ক্ষেত্রে চুক্তির শর্ত অনুযায়ী, তিন মাসের বেতন ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে বোর্ডকে। সেই হিসেবে, দক্ষিণ আফ্রিকা সফরই হতে পারে ফিল সিমন্সের বাংলাদেশ অধ্যায়ের শেষ সফর।

এদিকে, তার জায়গায় নতুন কোচ হিসেবে ট্রটকে নিয়োগ দেওয়ার আলোচনা অনেকটাই এগিয়েছে। বিসিবির এক পরিচালক দেশ রূপান্তরকে জানিয়েছেন, ট্রটের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন বোর্ড সভাপতি তামিম ইকবাল। ট্রটও বাংলাদেশ দলের দায়িত্ব নিতে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।

Advertisement

ওই পরিচালক বলেন, 'সভাপতি নিজেই ট্রটের সঙ্গে কথা বলছেন। আমরা শুনেছি, ট্রটও ইতিবাচক সাড়া দিয়েছেন।'

বিসিবির আরেক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, নতুন কোচ নিয়োগের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত আসতে পারে। তার ভাষায়, 'যদি উপযুক্ত কাউকে নিশ্চিত করা যায়, তাহলে পরিবর্তনের সিদ্ধান্ত দ্রুতই সামনে আসতে পারে।

শুধু প্রধান কোচ নয়, দলের কোচিং স্টাফেও পরিবর্তনের পরিকল্পনা রয়েছে বিসিবির। নতুন পেস বোলিং কোচের পাশাপাশি ফিল্ডিং কোচও খুঁজছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

সব মিলিয়ে, ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দলের কোচিং কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। তবে সিমন্সের বিদায় এবং ট্রটের সম্ভাব্য আগমন, দুটিই এখন নির্ভর করছে বিসিবির আনুষ্ঠানিক ঘোষণার ওপর।

  • সর্বশেষ