শিরোনাম
◈ মিস ইউনিভার্সে মূল মুকুট না জিতেও দুই বিভাগে সেরা বাংলাদেশের সামিরা খান মাহি ◈ মুশ‌ফিকুর র‌হিম অবসরে যাচ্ছেন, ঘোষণা দিলেন বি‌সি‌বি সভাপ‌তি তামিম ইকবাল ◈ মেয়াদ ‌শেষ হওয়ার আ‌গেই ক্ষ‌তিপূরণ দি‌য়ে সিমন্সকে বিদায় করতে প্রস্তুত বিসিবি, নতুন কোচ হয়ে আস‌ছেন জোনাথন ট্রট? ◈ রেলওয়ে স্টেশনের নিরাপত্তায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন, নজরদারিতে ৩৮ গুরুত্বপূর্ণ স্টেশন ◈ ‌নিউজিল‌্যা‌ন্ডের বিপ‌ক্ষে টেস্ট দল ঘোষণা ক্রিকেট অ‌স্ট্রেলিয়ার ◈ এলএনজি আমদানিতে বিপুল ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ ◈ শীতে গরম হ‌চ্ছে রাজনীতির মাঠ, সতর্ক সরকার ◈ আগামী এপ্রিলে ঢাকা মাতাতে আসছেন শাকিরা! ◈ মোবাইল কোর্ট পরিচালনায় আলাদা পুলিশ চান ইউএনওরা ◈ বৈবাহিক ধর্ষণ অপরাধ হিসেবে স্বীকৃত নয় বহু দেশে, সহিংসতার হার বৈশ্বিক গড়ের চেয়ে ৩৫% বেশি

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৬, ০৬:৪১ বিকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৬, ০৬:৪৬ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

মুশ‌ফিকুর র‌হিম অবসরে যাচ্ছেন, ঘোষণা দিলেন বি‌সি‌বি সভাপ‌তি তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টেস্ট ক্রিকেটে শেষ হতে যাচ্ছে মুশফিকুর রহিমের দীর্ঘ পথচলা। ইংল্যান্ডের বিপক্ষে আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে অনুষ্ঠেয় প্রথম টেস্ট খেলেই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন দেশের অভিজ্ঞ এই ব্যাটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, মুশফিক নিজেই তাঁকে ফোন করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তাঁর অনুরোধেই সংবাদ সম্মেলনে অবসরের বিষয়টি ঘোষণা করেছেন তামিম।

আজ বিসিবির বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, মুশফিকুর রহিম ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের পর অবসর নেবে। কয়েক দিন আগে মুশফিক আমাকে ফোন করে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। --- ডেইলি ক্রিকেট 

এরপর নিয়মিত তার সঙ্গে যোগাযোগ হয়েছে। আমি তাকে বলেছিলাম, নিজেই সংবাদ সম্মেলন করে বিষয়টি ঘোষণা করতে। ফেসবুকে স্ট্যাটাস না দিতেও অনুরোধ করেছিলাম। কারণ, সে বাংলাদেশের ক্রিকেটের জন্য অসাধারণ একজন সেবক। আমি চেয়েছিলাম বিষয়টি যথাযথভাবে হোক। তবে মুশফিকের অনুরোধেই আজ আমি এই ঘোষণা দিচ্ছি।

  • সর্বশেষ