শিরোনাম
◈ যে ৩৪ দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা ◈ লোকাল এলসি তথ্য আদান-প্রদানে বাংলাদেশ ব্যাংকের নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’, বছরে সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার ◈ আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার: রাষ্ট্রপতি ◈ কারাফটকে মায়ের শেষ দেখা পেল ১৪ বছরের তূর্য, পাঁচ মিনিটের জন্য সন্তানের মরদেহ দেখলেন কারাবন্দী শারমিন ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: ইতালির পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে তিন বাংলাদেশি, হেফাজতে মোবাইল ফোন ◈ পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা, চার লেনে যুক্ত হবে দেশের সব জেলা ◈ শ্রমিক অসন্তোষ ও নাশকতা ঠেকাতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী, আহত পুলিশ সদস্যদের পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে দলাদলি ও ব্যক্তিস্বার্থের বিরোধ নয়, শিক্ষার পরিবেশ বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ খেজুরের রস ছাড়াই তৈরি হচ্ছে ‘খাঁটি গুড়’, রাজশাহীতে দেড় শতাধিক কারখানায় ভেজাল গুড়ের রমরমা ব্যবসা ◈ একজন সাংবাদিক আমাকে ফোন করে বললেন, ‘মাননীয় মন্ত্রী, আপনি কখন পদত্যাগ করছেন?’ (ভিডিও)

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৬, ০৫:০২ বিকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৬, ০৫:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে ৩৪ দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা

ভিসা ছাড়াই যাতায়াতের সুযোগ দিতে বাংলাদেশের সঙ্গে ৩৪টি দেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। তবে এসব চুক্তির আওতায় সব দেশের ক্ষেত্রে সাধারণ পাসপোর্টধারীরা এ সুবিধা পান না। কেবল মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের সব ধরনের পাসপোর্টধারীর ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর রয়েছে।

১ জুলাই ২০২৬ পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি ভিসা অব্যাহতি চুক্তির তালিকা পররাষ্ট্র সচিব এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠিয়েছে।

তালিকা অনুযায়ী, মালদ্বীপের ক্ষেত্রে বাংলাদেশের সাধারণ, কূটনৈতিক ও অফিশিয়াল—সব ধরনের পাসপোর্টধারী ভিসা ছাড়াই যাতায়াত করতে পারবেন। একইভাবে মালদ্বীপের সব ধরনের পাসপোর্টধারীও বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। তবে দুই দেশের নাগরিকদের ক্ষেত্রেই কর্মসংস্থানের উদ্দেশ্যে ভ্রমণে এ সুবিধা প্রযোজ্য হবে না।

অন্যদিকে, ৩১টি দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। দেশগুলো হলো—সিঙ্গাপুর, ভিয়েতনাম, মিয়ানমার, চিলি, লাওস, বেলারুশ, কম্বোডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, কুয়েত, রাশিয়া, শ্রীলঙ্কা, তুরস্ক, ভারত, চীন, ব্রুনেই, ওমান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, কাতার, বতসোয়ানা, কসোভো, দক্ষিণ কোরিয়া, সার্বিয়া, আর্জেন্টিনা, কাজাখস্তান, থাইল্যান্ড, তিমুর-লেস্তে, গাম্বিয়া, পাকিস্তান ও মঙ্গোলিয়া।

এ ছাড়া জাপান ও উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি শুধু কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য প্রযোজ্য। এ চুক্তির আওতায় দুই দেশের কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই যাতায়াত করতে পারবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো তালিকা অনুযায়ী, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে পারস্পরিক চুক্তির শর্ত মেনে নির্ধারিত শ্রেণির পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই যাতায়াতের সুযোগ পাবেন। ফলে ৩৪টি দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি থাকলেও সাধারণ পাসপোর্টধারী বাংলাদেশিদের জন্য এ সুবিধা কেবল মালদ্বীপের ক্ষেত্রেই প্রযোজ্য।

  • সর্বশেষ