শিরোনাম
◈ লোকাল এলসি তথ্য আদান-প্রদানে বাংলাদেশ ব্যাংকের নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’, বছরে সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার ◈ আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার: রাষ্ট্রপতি ◈ কারাফটকে মায়ের শেষ দেখা পেল ১৪ বছরের তূর্য, পাঁচ মিনিটের জন্য সন্তানের মরদেহ দেখলেন কারাবন্দী শারমিন ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: ইতালির পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে তিন বাংলাদেশি, হেফাজতে মোবাইল ফোন ◈ পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা, চার লেনে যুক্ত হবে দেশের সব জেলা ◈ শ্রমিক অসন্তোষ ও নাশকতা ঠেকাতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী, আহত পুলিশ সদস্যদের পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে দলাদলি ও ব্যক্তিস্বার্থের বিরোধ নয়, শিক্ষার পরিবেশ বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ খেজুরের রস ছাড়াই তৈরি হচ্ছে ‘খাঁটি গুড়’, রাজশাহীতে দেড় শতাধিক কারখানায় ভেজাল গুড়ের রমরমা ব্যবসা ◈ একজন সাংবাদিক আমাকে ফোন করে বললেন, ‘মাননীয় মন্ত্রী, আপনি কখন পদত্যাগ করছেন?’ (ভিডিও) ◈ ‘মাইর খাওয়ার মধ্যে নেই, একটা মারলে দুইটা মারব—প্রয়োজনে জামায়াত ছেড়ে দেব’: আমির হামজা (ভিডিও)

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৬, ০৩:২৮ দুপুর
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৬, ০৩:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারাফটকে মায়ের শেষ দেখা পেল ১৪ বছরের তূর্য, পাঁচ মিনিটের জন্য সন্তানের মরদেহ দেখলেন কারাবন্দী শারমিন

কারাগার থেকে বের হয়ে শনিবার দুপুরের দিকে গণমাধ্যমের সামনে কথা বলেন যুবলীগ নেত্রী শারমিন সুলতানা শর্মির ছোট বোন শাম্মী এবং তাদের মা।

কারাফটকে মায়ের শেষ স্পর্শ পেল কারাবন্দী যুব মহিলা লীগ (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন) নেত্রী শারমিন সুলতানা শর্মীর বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান নিসর্গ হোসেন তূর্য (১৪)। শেষবারের মতো সন্তানের মুখ দেখানোর জন্য আজ শনিবার বেলা ১১টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে তূর্যর মরদেহ নিয়ে যাওয়া হয়।

শারমিন সুলতানার স্বামী শাহাদাৎ হোসেন নিপু বেলা সাড়ে ১২টার দিকে আজকের পত্রিকাকে বলেন, ছেলের মৃত্যুর পর তার মাকে শেষবারের মতো দেখানোর জন্য কারা কর্তৃপক্ষের কাছে মৌখিকভাবে অনুমতি চেয়েছিলেন তিনি। গতকাল শুক্রবার কারাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। কিন্তু নিরাপত্তাজনিত কারণে শারমিনকে কারাগারের বাইরে নেওয়া সম্ভব নয় বলে জানানো হয়। লিখিত আবেদন করলে সেটি শুধু ‘সময়ক্ষেপণ হবে’ বলেও তাঁকে জানায় কারা কর্তৃপক্ষ।

শাহাদাৎ হোসেন বলেন, ‘কারা কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে, এটা ওপরের নির্দেশ। এখন কাউকে বাইরে নেওয়ার অনুমতি দেওয়া হবে না। এমনকি জেলা প্রশাসকের অনুমতি নিয়ে এলেও দেখা করার সুযোগ হবে না। তবে মানবিক কারণে ছেলের মরদেহ কারাগারে নিয়ে গেলে তার মাকে দেখানোর ব্যবস্থা করা হবে বলে জানানো হয়।’

তিনি আরও বলেন, ‘ওর মাকে তো প্যারোলে মুক্তি দিল না। মাত্র পাঁচ মিনিট সময় দিয়েছে। ওই সময় শুধু আমি ওর সঙ্গে ছিলাম। পরিবারের অন্য কাউকে দেখা করতে দেওয়া হয়নি।’

Advertisement

শাহাদাৎ হোসেন জানান, প্যারোলের বিষয়ে তাঁরা কোনো লিখিত আবেদন করেননি। কারা কর্তৃপক্ষের সঙ্গে মৌখিকভাবেই কথা বলেছিলেন। পরে তাঁদের ছেলের মরদেহ নিয়ে কারাগারে যেতে বলা হয়। তুর্যকে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থানে দাফন করা হবে। সেখানে তার দাদার কবর রয়েছে।

শারমিন সুলতানা যুব মহিলা লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। গত ৪ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, তূর্য বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিল। শুক্রবার তার মৃত্যু হয়। মৃত্যুর পর ফেসবুকে শারমিন সুলতানা ও তুর্যর আগে দেওয়া বক্তব্যের কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে শারমিন সুলতানাকে সন্তানের অসুস্থতার কথা বলতে ও মুক্তির আকুতি জানাতে শোনা যায়। ভিডিওতে তিনি বলেন, ‘আমার বাচ্চাটা অসুস্থ। প্রতিবন্ধী বাচ্চা আমার। সারা রাত ওকে ওষুধ দিতে হয়। মা–বাবা ছাড়া দেখার কেউ নেই। আমাকে বাসা থেকে মব করে তুলে আনা হয়েছে। আমি অপরাধী হলে বাসায় থাকতাম না।’

আরেকটি ভিডিওতে তূর্যকে বলতে শোনা যায়, ‘আমার মা পুরোপুরি নিরপরাধ। সংবিধান বলে কিছু থেকে থাকে, তাহলে আমার মায়ের মুক্তি চাই।’

  • সর্বশেষ