শিরোনাম
◈ গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেব কীভাবে দুশ্চিন্তায় আছি: শিক্ষামন্ত্রী ◈ গুলির মুখে ইরানের আকাশসীমা থেকে সরে যেতে বাধ্য হয়েছে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ◈ মিস ইউনিভার্সে মূল মুকুট না জিতেও দুই বিভাগে সেরা বাংলাদেশের সামিরা খান মাহি ◈ মুশ‌ফিকুর র‌হিম অবসরে যাচ্ছেন, ঘোষণা দিলেন বি‌সি‌বি সভাপ‌তি তামিম ইকবাল ◈ মেয়াদ ‌শেষ হওয়ার আ‌গেই ক্ষ‌তিপূরণ দি‌য়ে সিমন্সকে বিদায় করতে প্রস্তুত বিসিবি, নতুন কোচ হয়ে আস‌ছেন জোনাথন ট্রট? ◈ রেলওয়ে স্টেশনের নিরাপত্তায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন, নজরদারিতে ৩৮ গুরুত্বপূর্ণ স্টেশন ◈ ‌নিউজিল‌্যা‌ন্ডের বিপ‌ক্ষে টেস্ট দল ঘোষণা ক্রিকেট অ‌স্ট্রেলিয়ার ◈ এলএনজি আমদানিতে বিপুল ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ ◈ শীতে গরম হ‌চ্ছে রাজনীতির মাঠ, সতর্ক সরকার ◈ আগামী এপ্রিলে ঢাকা মাতাতে আসছেন শাকিরা!

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৬, ০৬:৫৬ বিকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৬, ০৬:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে মহাসড়কে গাছ ফেলে নাশকতার চেষ্টা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে যান চলাচল বন্ধ করে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে উপজেলার বোয়ালিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন পাইকান্দি নতুন রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার মধ্যরাতে মোটরসাইকেলে করে আসা দুই থেকে তিনজন দুর্বৃত্ত পাইকান্দি এলাকায় অবস্থান নেয়। তারা ব্যাগ থেকে ইলেকট্রিক করাত বের করে অত্যন্ত দ্রুততার সঙ্গে মহাসড়কের পাশের একটি বড় গাছ কেটে সড়কের ওপর ফেলে দেয়। গাছটি রাস্তার ওপর আড়াআড়িভাবে পড়ে থাকায় ব্যস্ততম এই মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দূরপাল্লার যাত্রী ও চালকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় ওই সড়ক দিয়ে মাগুরার উদ্দেশ্যে যাচ্ছিলেন ট্রাকচালক নাইম। তিনি জানান, কয়েকজন যুবক মোটরসাইকেলে এসে মুহূর্তের মধ্যেই ইলেকট্রিক করাত দিয়ে গাছটি কেটে রাস্তায় ফেলে পালিয়ে যায়।

খবর পেয়ে মধুখালী থানা পুলিশ, করিমপুর হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদের যৌথ প্রচেষ্টায় সড়কের ওপর থেকে কাটা গাছটি অপসারণ করা হলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে করিমপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস সালাম জানান, এটি কোনো ডাকাতির উদ্দেশ্যে করা হয়নি। পুলিশের প্রাথমিক ধারণা, মহাসড়কে জনমনে আতঙ্ক ও বিশৃঙ্খলা তৈরির লক্ষ্যে পরিকল্পিতভাবে এ নাশকতার চেষ্টা চালানো হয়েছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপে বড় ধরনের কোনো দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

  • সর্বশেষ