শিরোনাম
◈ সোমালিয়া উপকূলে মাঝ সমুদ্রে বাণিজ্যিক জাহাজে জলদস্যুদের সশস্ত্র হামলা, নিরাপদ কক্ষে নাবিকরা ◈ রাজধানীতে এক রাতে তিন বাসে আগুন, মিরপুরের দুই স্থান ও দৈনিক বাংলা মোড়ে অগ্নিসংযোগ ◈ মোল্লাহাটে আবুল খায়ের সেতুতে আওয়ামী লীগ-বিএনপি মুখোমুখি, ধাওয়া-পাল্টা ধাওয়া; পুলিশের ফাঁকা গুলি ◈ কুমিল্লার চৌদ্দগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, মহাসড়কে যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত ◈ মিয়ানমারে স্কুল ও বৌদ্ধবিহারে জান্তার বিমান হামলা, শিশু-শিক্ষার্থীসহ নিহত অন্তত ৩০ ◈ শেখ হাসিনা ও আওয়ামী লীগের কবর হোক জনগণের মন থেকে: তথ্য উপদেষ্টা ◈ শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে বাংলাদেশে কেন সহিংসতা, ভারতের ভূমিকা নিয়ে কেন আলোচনা? ◈ গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেব কীভাবে দুশ্চিন্তায় আছি: শিক্ষামন্ত্রী ◈ গুলির মুখে ইরানের আকাশসীমা থেকে সরে যেতে বাধ্য হয়েছে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ১২:৫১ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৬, ১২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে এক রাতে তিন বাসে আগুন, মিরপুরের দুই স্থান ও দৈনিক বাংলা মোড়ে অগ্নিসংযোগ

রাজধানীতে এক রাতেই তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১১টার মধ্যে মিরপুরের দুটি স্থান ও দৈনিক বাংলা মোড়ে এসব ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি করে ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, রাত ১১টার দিকে মিরপুর-১৪ নম্বরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এর আগে সন্ধ্যায় মিরপুর-১০ নম্বর এলাকায় ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের সদস্যরা রাত ৭টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে গাবতলী-সায়েদাবাদ রুটে চলাচলকারী ৮ নম্বর বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ১২টার দিকে আগুন নির্বাপণ করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এক রাতের ব্যবধানে রাজধানীর তিন স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনায় নগরজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।

  • সর্বশেষ