শিরোনাম
◈ ডিসেম্বরে শীতকালীন অবকাশে লম্বা ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা ◈ চট্টগ্রামে ঢাকাগামী ট্রেনের বগিতে আগুন, যাত্রী না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গেল ◈ গ্যাস সংকট মোকাবিলায় ৭ কূপ খনন করছে সরকার, মার্চের মধ্যে দৈনিক সরবরাহ বাড়তে পারে ৯১ মিলিয়ন ঘনফুট ◈ পাইপলাইন মেরামতে দক্ষিণ কেরানীগঞ্জ-জিনজিরাসহ ৭ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ◈ তূর্যের মৃত্যুতে শোক রাশেদ খাঁনের, শারমিনের প্যারোলে মুক্তিতে সরকারের বাধা ছিল না ◈ পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের চার বাড়িতে হামলা-আগুন ◈ সোমালিয়া উপকূলে মাঝ সমুদ্রে বাণিজ্যিক জাহাজে জলদস্যুদের সশস্ত্র হামলা, নিরাপদ কক্ষে নাবিকরা ◈ রাজধানীতে এক রাতে তিন বাসে আগুন, মিরপুরের দুই স্থান ও দৈনিক বাংলা মোড়ে অগ্নিসংযোগ ◈ মোল্লাহাটে আবুল খায়ের সেতুতে আওয়ামী লীগ-বিএনপি মুখোমুখি, ধাওয়া-পাল্টা ধাওয়া; পুলিশের ফাঁকা গুলি ◈ কুমিল্লার চৌদ্দগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, মহাসড়কে যান চলাচল বন্ধ (ভিডিও)

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ০১:৪১ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৬, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে ঢাকাগামী ট্রেনের বগিতে আগুন, যাত্রী না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গেল

চট্টগ্রাম নগরের রেলস্টেশনের পাশে কদমতলী এলাকায় ঢাকাগামী একটি ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেয়ার পরপরই রেলকর্মীরা তা নিয়ন্ত্রণে আনেন। শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকা মেইল ট্রেনে এ ঘটনা ঘটে। তবে তখন ট্রেনে কোনো যাত্রী ছিল না, ট্রেনটি ইয়ার্ড থেকে স্টেশনে যাচ্ছিল।

ট্রেনের বগিতে আগুন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার। রাতে গণমাধ্যমকে তিনি জানান, ট্রেনটি দেওয়ানহাটের ইয়ার্ড থেকে স্টেশনে আসার সময় কদমতলীতে পৌঁছালে একটি বগির জানালা দিয়ে দাহ্য পদার্থ ছুড়ে দুটি সিটে আগুন দেয়া হয়। দু-এক মিনিটের মধ্যেই রেলের লোকজন আগুন নিভিয়ে ফেলেন এবং ট্রেনটি নির্ধারিত সময়ে ছেড়ে যায়।

রেলওয়ে সূত্র জানায়, ঢাকাগামী মেইল ট্রেনটি রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়। ট্রেনের সিটে আগুন দেয়ার খবর পেয়ে রেলওয়ে পুলিশের সদস্যরা স্টেশন এলাকায় ট্রেনটি পরিদর্শন করেন।

  • সর্বশেষ