শিরোনাম
◈ তাবলিগের কাজে ২৯৮ বিদেশিকে ১২০ দিনের ভিসা দিচ্ছে সরকার, মানতে হবে যেসব শর্ত ◈ ‘সবাই ফাউল করতে নামলে নির্বাচন পরিচালনা কঠিন’, রাজনৈতিক দলগুলোকে সিইসির বার্তা ◈ বিমান অবতরণের মুহূর্তে যুক্তরাষ্ট্রে ৫ মাত্রার ভূমিকম্প, অতঃপর যা ঘটল (ভিডিও) ◈ শরীয়তপুরের জাজিরায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২, পুড়ল ১৩ মোটরসাইকেল ◈ রাজধানীসহ দেশের ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন ◈ রিয়ালের জয়রথ থামিয়ে বের্নাবেউয়ে আলাভেসের ইতিহাস ◈ বি‌শ্বের যেখা‌নেই ইরানের বিরুদ্ধে আগ্রাসনের উৎস তৈ‌রি হোক, পাল্টা জবাব দেওয়া হ‌বে ◈ মেসির সম্মতি, রোনাল্ডোর অপেক্ষায় তেভেজের বিদায়ী ম্যাচ! ২০ ডিসেম্বর কি একই দলে দেখা যাবে দুই মহাতারকাকে? ◈ ৭৩ কোটি টাকার দেনা, আই লিগ থেকে সরে দাঁড়াল কলকাতা মহমেডান ◈ ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওপর দিয়ে গাড়ি, নিচ দিয়ে চলবে ট্রেন!

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ১১:৫৭ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৬, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমান অবতরণের মুহূর্তে যুক্তরাষ্ট্রে ৫ মাত্রার ভূমিকম্প, অতঃপর যা ঘটল (ভিডিও)

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় অঞ্চলে স্থানীয় সময় শনিবার আঘাত হেনেছে ৫ মাত্রার একটি ভূমিকম্প। যখন ভূমিকম্পে মাটি কাঁপছিল তখন লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছিল একটি বিমান। ঠিক তখনই বিমানটিকে অবতরণ না করে আবারও উড়ে যেতে নির্দেশনা দেওয়া হয়।

এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিও ও বিমানবন্দরে লাগানো একটি ক্যামেরায় ধরা পড়েছে এ মুহূর্তটি। এতে দেখা যাচ্ছে, ডেল্টা এয়ারলাইন্সের বিমানটি রানওয়েতে নামার প্রস্তুতি নিচ্ছে। আর ওই সময় এয়ার কন্ট্রোল থেকে বলা হচ্ছে, “ডেল্টা ১৯৭২, অন্যদিকে যান, অন্যদিকে যান। আমাদের এখানে বড় ভূমিকম্প হচ্ছে।”

পাইলট নির্দেশনা মেনে অবতরণ চেষ্টা বাতিল করে বিমানটি আবারও আকাশে উড়িয়ে নিয়ে যান।যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, সকাল ৯টা ৩০ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ক্যালিফোর্নিয়ার ম্যানহাটন উপকূলীয় সৈকত থেকে ছয় মাইল দূরে।

ভূমিকম্পের প্রভাবে লস অ্যাঞ্জেলস বিমানবন্দরের বেশ কয়েকটি জানাল ভেঙে যায়। এছাড়া প্রচণ্ড ঝাঁকুনির কারণে বিমানবন্দরের ভেতর থাকা মানুষও আতঙ্কিত হয়ে পড়েন।

তবে ভূমিকম্পের কারণে বিমান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি এবং কেউ আহত হননি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। লস অ্যাঞ্জেলস যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর। ভূমিকম্প যদি আরও শক্তিশালী হতো তাহলে সেখানে হয়ত বিমান চলাচল বন্ধ হয়ে যেত।

  • সর্বশেষ